রাজনীতি ও জীবন...
১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে পশ্চিম পাকিস্তান ভিত্তিক পাকিস্তানী সামরিক শাসকদের একটা প্রচারণা ব্যপক জনপ্রিয় হয়েছিল পূর্ব অংশে। আর তা ছিল; দেয়ালেরও কান আছে, গুজবে কান দেবেন না। ৭১ সালে পাকিস্তানি ২২ পরিবারের প্রতিনিধি সামরিক বাহিনী যে দিন তাদের সেনাদের এ দেশের নিরস্ত্র মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল তাদেরও দাবি ছিল যা ঘটছে তা সত্য নয়, সবই গুজব।