সিলেট - লাঙ্গল টু লন্ডন!
দুই দিন তিন রাতের ট্রেন জার্নি শেষে যেদিন লন্ডনের লিভারপুল স্ট্রীটে পা রাখলাম পকেটে ৫ ডলারের মত অবশিষ্ট ছিল। পেটে ক্ষুধা, রাতে থাকার অনিশ্চয়তা! সব মিলে পৃথিবী মনে হল একেবারেই অন্ধকার। শেষবারের মত লাঞ্চ সেরে শুয়ে আছি লিস্টর স্কয়ারের একটা পার্কে। এতই ক্লান্ত ঘুমিয়ে পরতে পাঁচ মিনিটও সময় লাগেনি...