দিল্লি কতদূর!
দেশপ্রেম নিয়ে আমাদের সীমাহীন গর্ব। এ গর্ব প্রকাশ করতেও আমরা কার্পণ্য করিনা। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ২৪/৭ সয়লাব থাকে চেতনার জোয়ারে। কি গানে, কি কবিতায়, কি সভা-সমিতি, কি ব্লগে... হেন কোন ভেনু নেই যেখানে লাখ কোটি ঘণ্টা ব্যয় হয়না মুক্তিযুদ্ধ তথা দেশপ্রেমের গুণকীর্তন ও স্তুতি বন্দনায়।