স্মৃতির মেঠোপথ - ১
ছোটবেলার অনেককিছুই এখন আর মনে করতে পারিনা। ঝাপসা হয়ে গেছে স্মৃতি। ফিকে হয়ে যাচ্ছে বিচ্ছিন্ন অনেক ঘটনা। অথচ এই সেদিনও চাইলে ফিরে যেতে পারতাম ঝড়ের রাতে আম কুড়ানোর মহোৎসবে। পাড়ার আম্বির মার আম আর কেন্নার বাড়ির বরই গাছ সবার মত আমার কাছেও ছিল লোভের জিনিস।