Love in time of Corona virus!
অনিশ্চয়তা হতে জন্ম নিচ্ছে ভয়। এবং এই ভয় গ্রাস করে নিচ্ছে গোটা সমাজ। নিরাপত্তার জন্যে স্কুল কলেজ বন্ধ। সব ধরণের স্পোর্টিং ইভেন্টে নেমে এসেছে স্থবিরতা। কনসার্ট হল গুলোতে পিনপতন নীরবতা। নতুন এক বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে পৃথিবীর সবচাইতে শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র।