করোনা সময় ও ৭১'এর দিনগুলো...
এক পশলা বৃষ্টি, সাথে ঘণ্টায় ৭০ মাইলের ঝড়ো বাতাস রাতারাতি পালটে দিল প্রকৃতির মতিগতি। বুধবার দুপুর পর্যন্ত মাথার উপর সূর্যের দাপট ছিল অসহনীয়। তাপমাত্রা ৩৬ ডিগ্রী সেন্টিগ্রেডে খা খা করছিল আমেরিকার হিংস্র পশ্চিমের এ অঞ্চল। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সাথে সাথে বদলে গেল সবকিছু।