৪ঠা জুলাই, আমেরিকার স্বাধীনতা দিবস
গতকাল ছিল আমেরিকার স্বাধীনতা দিবস। কভিড-১৯ পেন্ডেমিকের কারণে দিবসটা পালনে ছিল বিষণ্ণতা। ১ লাখ ৩২ হাজার মানুষের মৃত্যুর মিছিলে স্বাধীনতার উৎসব ছিল বিবর্ণ। চারদিকে মৃত্যু ভয়। মানুষ স্বাভাবিক জীবন হতে পালাচ্ছে। নতুন করে লিখতে চলছে নিজেদের বেঁচে থাকার কাহিনী।