মতামত

আমার ময়না টিয়া...

Submitted by WatchDog on Wednesday, July 22, 2026

আমার ময়না টিয়া
আগুন মাসে ধান কাটিয়া করমু তোমায় বিয়া...
জামাতি নেতা বলছেন তিনি বিয়ে করা স্ত্রীকে নিয়ে ওখানে গিয়েছিলেন। তেনার জন্যে আগুন (ফাল্গুন) মাস আগেই এসেছিল এবং যা কাটার তা কেটে বিয়েও করে ফেলেছেনে। বিয়ের পক্ষে সাফাই গাইতে তিনি বিভিন্ন ডকুমেন্টও হাজির করছেন। আসলেই কি এসবের প্রয়োজন ছিল?

তৌহিদ হোসেনদের স্বপ্নভঙ্গ...

Submitted by WatchDog on Tuesday, June 16, 2026

ইউনুস সরকারের সমালোচনা এখন খোদ ঐ সরকারের সদস্যরাই করা শুরু করেছেন। কারণ অনেকের কাছে অস্পষ্ট মনে হতে পারে। তবে আমার কাছে সবকিছু একেবারে যে অস্পষ্ট তা নয়। একটা উদাহরণ দিয়ে বুঝানোর চেষ্টা করবো।

জাতিসংঘের মহাসচিব পদে ডক্টর মোহম্মদ ইউনুস...

Submitted by WatchDog on Tuesday, June 16, 2026

জাতিসংঘের মহাসচিব হওয়ার প্রক্রিয়াটা দীর্ঘ ও জটিল। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ ও ১৯৩ সদস্যদের সাধারণ পরিষদ যৌথভাবে প্রার্থিতার মনোনয়ন আহবান করে থাকে। ব্যক্তি নয়, সদস্য রাষ্ট্রকে তার মনোনীত প্রার্থীর জন্যে আবেদন পত্র জমা করতে হয়। আবেদন পত্র যাচাই বাছাইয়ের পর তা নিরাপত্তা পরিষদের অনুমোদনের জন্য উত্থাপন করা হয়। সিম্পল মেজরিটির বাইরে এখানে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে; আর তা হচ্ছে পরিষদের ৫ স্থায়ী সদস্যদের ভোট। এই ৫ ভোটের একটা ভোট প্রার্থীর বিরুদ্ধে গেলে তাহলে তা ভেটো হিসাবে বিবেচিত হয়ে থাকে। এবং এখানেই শেষ হয় প্রার্থীর ক্যানডিডেসি। ওদের কেউ যদি বিপক্ষে ভোট না দিয়ে ভোট দান হতে বিরত থাকে তাহলে অন্য কথা।

হাসনাত আবদুল্লার বিলাত যাত্রা

Submitted by WatchDog on Tuesday, June 16, 2026

হাসনাত আবদুল্লাহ এমন একটা দেশের রাজনীতিবিদ যার সবকটা অলিগলি ঘাত-সংঘাতে ভরা। এখানে দিনের ভোট রাতে হয়, আমি তুমি ও ড্যামির ভোটে প্রধানমন্ত্রী হওয়া যায়। প্রকাশ্য দিবালোকে খুনি ভাড়া করে রাজনৈতিক প্রতিপক্ষকে খুন করে পার পাওয়া যায়। লবণ চুরি, ডাইল চুরি, কম্বল চুরি যে দেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ সে দেশের দুই রাজনীতিবিদকে খোদ অক্সফোর্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দাওয়াত দিয়ে তাদের ভাষণ শুনতে চাইবে এমনটা বিশ্বাস করা কঠিন। হতে পারে ঐ ইউনিভার্সিটির কোন গ্রুপ যাদের গোঁড়া বাংলাদেশে তারাই আয়োজন করেছিল এই rond de veau'র। শোনা যায় অক্সফোর্ড ইউনিয়ন (Oxford Union) এবং অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ আয়োজন ছিল হাসনাতদের এই সফর।

ইতিহাস ও কিছু বাস্তবতা

Submitted by WatchDog on Monday, January 1, 2024

আমার এই লেখাটার টার্গেটেড একটা অডিয়েন্স আছে, আছে একটা নির্দিষ্ট দেশ ও একটা ধর্ম। নিজকে তিনি গর্বিত ইহুদি হিসাবে দাবি করে থাকেন, ঢাকায় লেখাপড়া শেষ করে বাস করেন মার্কিন মুলুকের ওহাইয়ো অঙ্গরাজ্যের কলম্বাস শহরে। এসব তথ্যের সত্য মিথ্যা নিয়ে আমার কোন আগ্রহ নেই। নামে মহিলা হলেও আমার সন্দেহ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পুরুষদের কেউ একজন। ভারতীয় হলেও অবাক হবোনা। আমার সৌভাগ্য যে তিনি আমার বন্ধু তালিকার একজন। কারণ বন্ধু তালিকায় বৈচিত্রতা আমাকে আনন্দ দেয়।

অসুবিধাটা কোথায়!

Submitted by WatchDog on Saturday, April 16, 2022

আমাদের সংস্কৃতিও এক জায়গায় আটকে নেই। নীরবে নিঃশব্দে এর অনেক পরিবর্তন হয়েছে। সামনে আরও হবে। আমি যখন স্কুলে পড়তাম চৈত্রের শেষে চৈত্র সংক্রান্তি, বৈশাখের শুরুতে হালখাতা, নবান্নের উৎসব, এসবই ছিল বাংলা বর্ষবরণের সংস্কৃতি...

আগের সোভিয়েত ইউনিয়ন তথা আজকের রাশিয়া আসলেই কি কোনদিন পরাশক্তি ছিল?

Submitted by WatchDog on Friday, April 1, 2022

রাশিয়া আমাকে অনেক কিছু দিয়েছে। চাওয়া পাওয়ার সমীকরণ মেলাতে গেলে এই দেশের প্রতি কৃতজ্ঞ থাকার পাল্লাটাই ভারি হবে। ফুল স্কলারশীপ, ইঞ্জিনিয়ারিং ডিগ্রী, বাধভাঙ্গা উপভোগের যৌবন, প্রথম প্রেম, প্রথম সেক্স সহ আরও অনেক কিছু যা বাংলাদেশের মত রক্ষণশীল দেশে স্বপ্ন মনে হবে। ঢাকা বিমানবন্দর হতে যেদিন এরোফ্লটের ফ্লাইটে পা রাখি আমার পকেটে কানাকড়িও ছিলনা। সেই আমি ইউরোপের বিভিন্ন গলিতে ঘুরে বেড়িয়াছে পকেটের স্বাস্থ্য চলনসই পর্যায়ে রেখে।

স্মৃতির অলিগলি...

Submitted by WatchDog on Sunday, March 27, 2022

ক্ষমতার মসনদে তখন গর্বাচেভ। সমাজতান্ত্রিক বাতাসে তখন গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকার তেজস্ক্রিয়তা। জলে স্থলে অন্তরীক্ষে একই রব...গর্বাচেভ, গ্লাসনস্ত, পেরেস্ত্রইকা। সোভিয়েত প্রচার যন্ত্র চোখ, কান, নাক, মুখ, সোগা সহ শরীরের সবকটা ছিদ্র দিয়ে মগজ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে গর্বাচেভের নয়া তন্ত্র মন্ত্র।
মসনদে আরোহণের পর মস্কো হতে প্রথম বের হয়ে আমাদের ইউনিভার্সিটিতে এসেছিলেন রোবট টেকনোলজির একটা ফ্যাকাল্টি উদ্বোধন করতে। এত বড় একজন নেতাকে কাছ হতে দেখবো উত্তেজনায় ঘুম হারাম হয়ে গিয়েছিল। ইউনির কম্যুনিস্ট পার্টির মুখপাত্র একধাপ এগিয়ে এমনও নিশ্চয়তা দিয়েছিলেন চাইলে মিখাইল সের্গেইভিচের শরীরও স্পর্শ করা যাবে।

একজন মালালা ইউসুফজাই!

Submitted by WatchDog on Thursday, November 11, 2021

আসুন কল্পনা করি এমন একটা সিচুয়েশান; মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের বেশকটা দেশ বাংলাদেশিদের জন্যে স্ব স্ব দেশ উন্মুক্ত করে দিয়েছে। শুধু তাই নয়, শত শত বিমান শাহজালাল বিমান বন্দরে অপেক্ষায় আছে "আগে আসলে আগে যাবে" এমন শর্তে বাংলাদেশিদের নিয়ে উড়াল দেয়ার জন্যে।
এবার আসুন কল্পনা করি ঢাকার বাস্তবতা:
কয়েক কোটি মানুষ পঙ্গপালের মত ধেয়ে আসছে বিমান বন্দরের দিকে। ষ্ট্যাম্পপিডে দলিত মথিত হয়ে মানুষ ভর্তা হচ্ছে আলুর মত।

আফগানিস্তান, মিশন ইম্পসিবল!

Submitted by WatchDog on Monday, August 2, 2021

অক্টোবর ৭, ২০০১ সালে শুরু হওয়া মার্কিনীদের আফগান মিশন শেষ হতে যাচ্ছে আগামী মাসে। আমেরিকান ইন্টারেস্টের কয়েকটা স্থাপনা ছাড়া দেশটার আর কোথাও মার্কিন সৈন্যরা তালেবানদের মোকাবেলার জন্য প্রস্তুত থাকবেনা।