আমি মানুষ না আওয়ামী লীগার?

Submitted by WatchDog on Thursday, August 13, 2026

আওয়ামী লীগ ও তার ছানাপোনা দলের সুপ্রিয় ভাই বইনেরা,
এইবার ইট্টূ থামেন। বিশ্রাম নেন। গাছের ছায়ায় বসে লম্বা কয়ডা নিশ্বাস ফেলেন। গেল দুই বছর অনেক পরিশ্রম করছেন। কষ্ট রঙের হাজার রকম পোষ্ট দিছেন সোশ্যাল মিডিয়ায়। আমরা পড়ছি এবং আগামীতেও পড়ব। তয় মাঝে মধ্যে বিশ্রাম নিলে মগজ যেমন পরিষ্কার হয় তেমনি চোখেও যৌবনের দ্যুতি খেলতে শুরু করে। এই দুনিয়ার বাস্তব চিত্র দেখতে ও পড়তে বড়ই সাহায্য করে এ বিশ্রাম।

দেশে থাকলে বলবো ঢাকার হাইকোর্টের মাজারে গিয়া ঘন ঘন জিরাইতে। দাদাগো দেশে থাকলে গঙ্গার তীরে যাইয়েন। ওখানে বইসা সাদা সাদা বকদের জলকেলি দেইখেন। অন্ধকার দূর হইয়া যাইবো। ফকফকা লাগবো জটিল পৃথিবীর নানাহ হিসাব নিকাস। তয় বাংলাদেশের বর্তমান রাজনীতির হিসাবডা কিন্তু খুব জটিল না যতডা আপনেরা বানানোর চেষ্টা করতাসেন।
হিসাব হইল:

আপনাদের পেয়ারের দল আওয়ামী লীগের পতন হইসে। নেত্রী সহ দলের আণ্ডা-বাচ্চা জুতা-মোজা নেতা সবাই পালাইসে। ১৭ বছরের সোনালী সময় এখন অতীত। গোটা দেশকে আঙ্গুলের ডগায় উঠাইয়া ঘুরপাক দেওয়ার দিনও শেষ। চাইলেই কি এখন পারবেন সামনে পিছনে পুলিশ নিয়া হাতে অস্ত্র সহ রাস্তায় জয়বাংলার গান গাইতে? না ভাই-বোনেরা, তা পারবেন না। কঠিন মাইর খাইবেন। বর্ষার পর যেমন খরা আসে তেমনি আপনাদেরও এখন খরার সময়। উপলব্ধি করতে শিখুন এ বাস্তবতা। এডাপটেশনের অভ্যাস করুন। বাস্তবতা হইল এ খরা সহজে দূর হচ্ছেনা। দীর্ঘ হতে যাচ্ছে আপনাদের এ জার্নি। কম করে হলেও ২০ বছর।

বাস্তবতা হচ্ছে, আপনাদের ফেলে যাওয়া সাম্রাজ্য বেহাত হয়ে গেছে। ১৭ বছর যাদের ধান ক্ষেত পাট ক্ষেতে রাত্রিযাপন করতে বাধ্য করেছিলেন এখন তাদের হাতে আপনাদের সাম্রাজ্য। লঞ্চঘাট, ফেরিঘাট, টেম্পু স্ট্যান্ড, গরুর হাটে এখন যারা চোখে কালো চশমা আর পকেটে পিস্তল নিয়ে চান্দা উঠায় দুই বছর তাদেরই আপনারা দৌড়ের উপর রেখেছিলেন। প্রকৃতির মত পালাবদল হয়েছে এসবে। খুনখারাবি, লুটপাট, চান্দাবাজি, ইতর-বাজি আর ধর্ষণ-বাজির মাঠ এখন অন্যদের দখলে। এসব দেখে কষ্ট লাগলে চোখ বন্ধ কইরা অতীতে ফিরা যাইয়েন। স্মৃতির নেশায় বুদ হইয়া তৃপ্তি নিয়েন...আহ কি সময়ই না ছিল! আবরারদের মত কত মায়ের পুতেরা কি সহজেই না পিটানো যাইতো...হলের কমনরুমে ফুলের বাসর সাজিয়ে আতিকা আপুর জন্মদিন করা যাইতো...গানে গানে স্লোগান দেয়া যাইতো...শুভ শুভ শুভদিন...আতিকা আপুর জন্মদিন!

শুনছি আতিকা আপুর এখন খারাপ সময়। জমানো চান্দার পয়সায় নাকি ভাটা লাগসে। উপায় না দেখে দেহব্যবসায়ও নাম লেখাইসে। সোশ্যাল মিডিয়ায় আপ্নেরা যতই গর্জান...আপা ফিরে আসার তর্জন গর্জনে ফাপর নেন, ফেলে আসা দিন অত সহজে আর ফিরতাসেনা। লেইখা রাইখেন। সময় নরম হইতে হইতে আপার বয়স ১০০ পার হইয়া যাইবো। আর আপ্নের যৌবনও ভাটার টান লাগবো। আর যদি মনে করেন গায়ে উল্কি আর হাতে এলসেশিয়ান কুত্তার দড়ি হাতে বেড়ে উঠা ভাইয়া দেশে ফিরে গায়ে গন্ধওয়ালা আদমদের পাশে দাঁড়াইবো, খোয়াব দেখবেন সুপ্রিয় ভাই-বোনেরা খোয়াব দেখবেন।

শুনছি ভল্লুকরা নাকি এক মাস সজাগ থাকলে এগার মাস ঘুমায়। আপনাদেরও এখন ঘুমানোর সময়। ১৭ বছর জাতিকে অনেক আজাব দিসেন। রাষ্ট্ররে ধর্ষণ করসেন। এবার শান্ত হোন। হাতে দু'ফোটা সময় নিয়ে নিজকে বিচারের দাঁড়িপাল্লায় দাঁড় করান। কৃত অপকর্ম ও অপরাধের মুখোমুখি হতে আয়নার সামনে দাঁড়ান। প্রশ্ন করুন নিজকে, আমি মানুষ না আওয়ামী লীগার?

ভালো লাগলে শেয়ার করুন