আমেরিকার মিডটার্ম নির্বাচন!

Submitted by WatchDog on Thursday, November 5, 2026

নির্বাচনে জালয়াতি করার নতুন এক পন্থা আবিস্কৃত হয়েছে। এর আর্কিটেক্ট মার্কিন মিডটার্ম নির্বাচনে আলাস্কা অঙ্গরাজ্যের ডেমোক্রেট দলীয় সিনেট প্রার্থী মেরি পেলটোলা।
এই পদে প্রতিপক্ষ রিপাব্লিকান দলীয় প্রার্থী ছিলেন ড্যান স্যুলেভান।
উল্লেক্ষ্য, আলাস্কা হচ্ছে লাল অঙ্গরাজ্য। অর্থাৎ নির্বাচনে রিপাব্লিকান দলীয় প্রার্থীদের জয় প্রায় নিশ্চিত থাকে।
তবে এবারের নির্বাচন ছিল ভিন্ন।

মার্কিন ভোটাররা সাধারণত তিন শিবিরে বিভক্ত থাকে; ১) রেজিষ্টার্ড ডেমোক্রাট ২) রেজিষ্টার্ড রিপাবলিকান ও ৩) নির্দলীয়। দলীয় লাইন ক্রস করে ভোটাররা সাধারনত ভোট দিতে যায়না। যার জন্যে অনেক কিছুই নির্ভর করে নির্দলীয় ভোটারদের উপর।

নির্দলীয় ভোটারদের বিরাট বাহিনী এবার ছিল নির্মম। ডোনাল্ড ট্রাম্পের গেল দুই বছরের শাসনে তারা ত্যক্ত বিরক্ত। তারই প্রতিফলন ঘটেছে গতকালের নির্বাচনে। প্রসিডেন্টের দল কংগ্রেসের দুই চেম্বারের মেজোরিটি হারিয়েছে।

আলাস্কা সিনেট নির্বাচনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। ভোট কাউন্ট চলছে। মেরি পেলটোলা কয়েক শ ভোটে এগিয়ে আছেন। ফলাফল যে কারও দিকে ঝুলতে পারে। তবে যে কূট চাল চেলে মেরি লাইম লাইটে এসেছেন তা হচ্ছে, তিনি আড়াল হতে একজন তৃতীয় প্রার্থীকে নির্বাচনে দাঁড় করিয়ে দিয়েছেন। এবং এই তৃতীয় প্রার্থীর নামও ড্যান স্যুলেভান। অর্থাৎ ব্যালট পেপারে একই নামের দুই প্রার্থী...। ড্যামি স্যুলেভান বেশকিছু ভোট পেয়েছেন যা রিপাব্লকানদের বাক্সে যাওয়ার কথা ছিল।

বাংলাদেশের পতিত স্বৈরশাসক ও নির্বাচন জালিয়াতির আইনস্টাইন শেখ হাসিনা চাইলে নিজের তালিকায় মেরি পেলটোলার সুক্ষ্ম জালিয়াতি যোগ করতে পারেন। দিনের ভোট রাতে, আমি ও ডামি ভোটের সবকিছু উন্মুক্ত হয়ে গেছে। চাইলেও সে পথে যাওয়া সম্ভব না। সামনের মাসে দেশে ফিরে শেখ হাসিনা নাকি প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে যাচ্ছেন। যদি তাই হয় তাহলে একটা সময় নির্বাচন প্রসঙ্গ আসবে। মেরি পেলটোলার হামসকল ভোট জালিয়াতির এই অভিনব পথ চাইলেই তিনি কাজে লাগাতে পারবেন।

গতকালের নির্বাচনের উপসংহার হচ্ছে;
বোমা মেরে মার্কিনিরা ইরানের সুপ্রীম লিডার আলি খামেনিকে হত্যা করতে সক্ষম হয়েছে সত্য। প্রতিশোধ নিতে ইরান হরমুজ প্রনালী আটকে তেলের বাজারে যে আগুন লাগিয়ে দিয়্যেছিল সে আগুনের দাবানলে জ্বলে পুড়ে ছাড়খার হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাব্লিকান পার্টি।

ভালো লাগলে শেয়ার করুন