ক্রিকেট উৎসব - দুর্বলতার স্বীকারক্তি
ক্রিকেট এ দেশে সরকারী অর্থে লালিত একটি স্পোর্টিং ইভেন্ট। যোগ্য ক্রিকেটারদের বাছাই করে মাসে অবিশ্বাস্য রকমের মাসহারা দিয়ে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেয়া হয়। সাথে দেয়া হয় কোটি টাকার ট্রেইনার, ফিজিও, এমনকি মনস্তত্ত্ববিদ। একটা উন্নয়নশীল দেশে কোটি কোটি ছিন্নমূল মানুষের ভিড়ে এসব কোটিপতি ক্রিকেটাররা নিশ্চয় ভাগ্যবান...