ঝিকে মেরে বৌকে শেখানো...
'ক্যান্সেল কালচার' অর্থাৎ বাতিল সংস্কৃতি নিয়ে কথা বলেছেন তিনি। অভিযোগ করেছেন পশ্চিমা দেশগুলো রুশদের হিসাবের খাতা হতে মুছে ফেলেছে। বিশ্বখ্যাত রুশ মিউজিসিয়ান চাইকোভস্কি, রখমানিনভ, সেস্তাকোভিচদের সৃষ্টিকে নির্বাসনে পাঠিয়েছে। প্রাসঙ্গিক-ভাবে তুলে এনেছেন হ্যারি পোর্টার লেখক জে কে রোলিং'এর নাম। জেন্ডার ডিমান্ড মিট করতে না পারায় ঐ লেখককে যেমন বাতিলের খাতায় নাম লিখিয়েছিল, তেমনি নাকি রুশদের সাহিত্য কর্মও নির্বাসনে পাঠানো হয়েছে।