বাংলাদেশি ক্রিকেট!

Submitted by WatchDog on Saturday, October 31, 2026

এই বাইনচো**ত,
তুই আমারে চেনোস?
চেনোস আমি কে?
জানোস আমি করতে পারি...
...... ভাল হোক মন্দ হোক এসব ডায়লগ বাংলাদেশে খুব জনপ্রিয়। ক্ষমতার মধুমাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের জন্যে এ যেন নিজেদের দাপট বিষ্ফোরণের মোক্ষম ডেটোনেটর।

রিক্সাওয়ালা ভাড়া চাইছে যাত্রীর অনুমানের চাইতে বেশি...
সুবহানাল্লাহ্‌, আর যায় কই...
হুংকার, চিৎকারের পাশাপাশি আমি কে, কি আমার পরিচয়, কতটা আমার ক্ষমতার দৌঁড়...এ নিয়ে আস্ফালন করে গরীব রিক্সাওয়ালাকে হতিরঝিল দেখাতে গিয়ে মতিঝিল দেখিয়ে দেয়।

এ যেন এক সংক্রামক ভাইরাস যার রাজত্ব কেবল আমাদের দেশেই না, গোটা উপমহাদেশ জুড়ে। তবে আমাদের সমাজে এর প্রভাব একটু বেশি রাজনৈতিক কারণে।
গেলাম না এর গভীরে...
তার চেয়ে চলুন যে কারণে এ অধ্যায়ের শুরু তার দিকে চোখ ফেরাই...

বাংলাদেশের ক্রিকেট!
একজন দেড় ছটাকি ক্রিকেটার খেলতে খেলতে এক সময় সেলিব্রেটি বনে যায়। বর্ষার পানির মত মূত্রথলিতে নতুন পানি জমা হয়। পকেটে অর্থের ওজন ভারি হতে শুরু করে। মগজে দানা বাধতে শুরু করে 'বাইঞ্চোত, তুই জানোস...' জাতিয় ফিলিংস!
এই আবাল ক্রিকেটারের দল রাস্তার এসব ফিলিংসকে মাঠে নিয়ে জন্ম দেয় নতুন নতুন ঘটনার...

ধরুন, খেলা চলছে...
ব্যাট করছে ১১ আবালের এক আবাল।
প্রতিপক্ষ বোলারদের গতির কাছে সে বার বার পরাস্ত হচ্ছে। রান করতে পারছেনা। গ্যালারির পাশাপাশি টিভি পর্দার সামনে বসা কোটি দর্শক তার চৌদ্দ গুষ্টি উদ্বার করছে... ধুয়ো দিচ্ছে...
সে বুঝতে পারছে নিজের অবস্থান। অনুভব করতে পারছে ক্রিকেটপ্রেমী দর্শকদের বিষাক্ত নিশ্বাস...

এমন অসহনীয় অবস্থায় নিজকে সে খুঁজে পায় ক্ষিপ্ত রিক্সাযাত্রীর আসনে।
- বাইঞ্চোত বোলার, তুই জানস আমি কে?
- আমি রাস্তায় হাঁটলে শত শত মানুষ আমাকে এক নজর দেখার জন্যে রাস্তার ট্রাফিক পর্যন্ত বন্ধ করে দেয়!
- সেই আমাকে তুই খোলা মাঠে কোটি মানুষের কাছে অপদস্থ করবি!
দাঁড়া দেখাচ্ছি মজা!
এবার রিক্সাওয়ালার গালে থাপ্পার মারার কায়দায় ব্যাট হাতে তেড়ে আসে বোলারের ছূড়ে দেয়া বলের দিকে। এলোপাথারি ব্যাট চালায়...

হায়! ততক্ষণে পিছনের তিন ষ্ট্যাম্পের দুই ষ্ট্যাম্প উপড়ে ডিগবাজি খাওয়া শুরু করেছে...
আম্পায়ারের আঙ্গুল আকাশের দিকে কি যেন ইশারা দিচ্ছে।
না, আকাশে কোন আবাবিল পাখির আনাগোনায় বিচলিত নন আম্পায়ার। বরং সৌদি আইনে শুক্রবার জুমা নামাজের পর যেভাবে অপরাধীদের শিরচ্ছেদ করা হয় একই কায়দায় ১১ আবালের এক আবালকে আসমান হতে মাটিতে নামিয়ে আনে।

সে হাঁটতে শুরু করে...
মাথা তার নীচু...
সর্বাঙ্গে বোলারের বিষাক্ত ছোবল...
যেন পরাজিত, পরাভূত এক রামছাগল সব হারিয়ে ফিরে যাচ্ছে নিজ খোয়ারে।

ক্রিকেট নাকি অনিশ্চয়তা খেলা! এদিক থেকে আমরা খুব ভাগ্যবান, কারণ খেলা শুরুর আগেই নিশ্চিত হতে পারি কে হারছে আর কে জিততে যাচ্ছে!

ভালো লাগলে শেয়ার করুন