এন্ডি বার্নহাম বনাম টিউলিপ সিদ্দিকি...

Submitted by WatchDog on Tuesday, July 14, 2026

এন্ডি বার্নহাম হতে যাচ্ছেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী। গ্রেটার ম্যানচেস্টারের বর্তমান এই মেয়র প্রধানমন্ত্রীর দৌড়ে নাইজেল ফারেজ ও কেমি বাডেনচের চাইতে অনেকটাই এগিয়ে। জরিপে দেখা গেছে দেশটার ৩০% ভোটার বার্নহামকে ১০নং ডাউনিং স্ট্রীটে দেখতে আগ্রহী।

লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট (Hampstead and Highgate) নির্বাচনী এলাকা হতে পর পর ৪ বার নির্বাচিত পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। তার বিরুদ্ধে রয়েছে মিথ্যা তথ্য দিয়ে নির্বাচিত হওয়ার অভিযোগ। ব্রিটেনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন করায় কোন বাধা নেই। বাধা হচ্ছে এ সংক্রান্ত ভুয়া তথ্য দেয়া। জনাবা সিদ্দিকি বহুবার দাবি করেছেন এবং নির্বাচনী তথ্যে উল্লেখ করেছেন তিনি ব্রিটেন ছাড়া দ্বিতীয় কোন দেশের নাগরিক নন। ব্রিটিশ মিডিয়া অনুসন্ধান করে প্রমাণ করেছে ব্রিটেন ছাড়াও তিনি বাংলাদেশের নাগরিক। রয়েছে দেশটার জাতিয় পরিচয় পত্র ও পাসপোর্ট। আপন খালা ও পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার সুযোগ নিয়ে তার বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন শহরে সম্পত্তি হাতিয়ে নেয়ার প্রমাণ পেয়েছে ব্রিটিশ মিডিয়া। সামনের সাধারণ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পথে বড় ধরণের বাধা হয়ে দাঁড়াতে পারে এসব তথ্য। নির্বাচনে লেবার পার্টি ক্ষমতা হারালে টিউলিপের বিচারের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও দেখছে পার্লামেন্ট বিশেষজ্ঞরা। তার বিরুদ্ধে বাংলাদেশে রয়েছে দুর্নীতির অভিযোগ, রয়েছে পুতিনের সাথে সখ্যতার প্রমাণ। ভুয়া তথ্য দিয়ে লন্ডনে ফ্লাট মালিক হওয়ার চাঞ্চল্যকর তথ্য এখন প্রমাণিত সত্য, যার কারণে তাকে হারাতে হয়েছে কিয়ার স্টারমার মন্ত্রীসভার সদস্যপদ।
14/7/2026: Gold Coast, Australia

ভালো লাগলে শেয়ার করুন