ক্ষমতা গ্রহণের প্রথম ৬ মাসেই নাকি বিএনপি তার নির্বাচনী ওয়াদার শতকরা ৯০ হতে ১০০ ভাগ বাস্তবায়ন করে ফেলেছে। বলেছেন দলটার ইনকামিং মহাসচিব জনাব রুহুল কবির রিজভী।
হলি কাউ!
ভয়াবহ ঈর্ষণীয় সাফল্য! কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দল হিসাবে বিএনপি যে সফলতা দেখিয়েছি তা সভ্যতার ইতিহাসে বিরল এক ঘটনা হয়ে রয়ে যাবে। পৃথিবীর বাকি ১৯৪টা দেশের জন্যে উন্নতির আইকন হয়ে থাকবে বিএনপি। ভেতরের খবর না জানলে আমার মত তারাও প্রশ্ন তুলবে, এও কি সম্ভব?
সম্ভব! বাংলাদেশে সব সম্ভব!!
কথা ছিল ক্ষমতার ৫ বছরে তারেক জিয়ার হাত ধরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল কাটা হবে। বছরে ৫ কোটি করে ৫ বছরে মোট ২৫ কোটি গাছ লাগানো হবে। বিবেচনায় ১০০ ভাগ না নিয়ে যদি ৯০ ভাগও নেই তা হলে গেল ৬ মাসে দেশে প্রায় ১৮ হাজার কিলোমিটার খনন করা খালের অস্তিত্ব থাকার কথা। নতুন লাগানো সাড়ে ১৭ কোটি গাছের শীতল ছায়ায় দেশ মাতৃকার চেহারায় থাকার কথা সবুজের লাবণ্য।
নিশ্চয় বয়সের ছাপ পরছে আমার মেমোরিতে, নইলে তলে তলে এতকিছু ঘটে গেল অথচ তার কিছুই জানলাম না। আক্ষেপের ব্যাপার হলো দেশের মিডিয়াও এ নিয়ে তেমন কিছু বলছেনা। নিশ্চয় তারা কিছু একটা লুকচ্ছে। এমনও হতে পারে ডিসেম্বরে আপার ফেরার কথা ভেবে মিডিয়া মোগলরা তলে তলে তৈরি হচ্ছেন আগত ক্ষমতার লেবেনচুষ চোষার জন্যে! হয়ত তাই চেপে যাচ্ছেন একবিংশ শতাব্দীর বিস্ময়কর এসব উন্নতি।
রিজভী সাহেব নিশ্চয় ১৭ বছরের কন্টিনিউয়াস ঘুম হতে এখনও জেগে উঠতে পারেননি। তাই হয়ত স্লিপ-ওয়াক রোগে ভুগছেন। এমনও হতে পারে পল্টনের হেড অফিসে বসে লোহার গ্রিল ধরে বাইরের পৃথিবীকে দেখতে গিয়ে ভুলে গেছেন সত্য মিথ্যার অস্তিত্ব। সব বিবেচনায় বলা যায়, রিজভী সাহেবের চিকিৎসা দরকার। তিনি এখনও হাফ সম্পাদক হতে ফুল সম্পাদক হতে পারেননি অথচ তার আগেই কাউয়া কাদেরকে আদর্শ হিসাবে বেছে নিয়েছেন। এমন রোগের চিকিৎসা পৃথিবীর কোথাও হয় কিনা জানা নেই, তবে বাংলাদেশের মব চিকিৎসা যে যুগ যু্গ ধরে এ রোগের পারফেক্ট পথ্য হিসাবে কাজ করে আসছে বলাই বাহুল্য।
কিছু কিছু ক্ষেত্রে অবশ্য রিজভী সাহেবের দাবি কেবল সত্যই না, বরং তা ১০০ ভাগও পেরিয়ে গেছে। এই যেমন চাঁদাবাজি। এই 'সাফল্যের; প্লাবনে ভাসছে গোটা দেশ। টেকনাফ হতে তেতুলিয়া, বাংলাদেশের প্রতিটা শহর-বন্দর গ্রাম-গঞ্জ হাট-মাঠ-ঘাট বিএনপির সোনার ছেলেদের চাঁদাবাজির উন্নতিতে দ্যুতি ছড়াচ্ছে।
বিদ্যুৎ আর গ্যাসকে গুয়ানতানামো বে'তে পাঠিয়ে দেশকে অন্ধকারে রাখাও এক প্রকার উন্নতি। কার্বন মুক্ত সবুজ পৃথিবী গড়ার এমন সাফল্য অতীতের কোন সরকারের গুড-উইল বুকে নেই। চাইলে রিজভী সাহেব এ নিয়ে গর্ব করতে পারেন!
এখানে একটাই প্রশ্ন, ৫ বছরের কাজ যদি ৬ মাসেই সম্পূর্ণ হয়ে থাকে বাকি ৫৪ মাস তারা করবেটা কি? লুঙ্গির গিটঠু শক্ত করে অপেক্ষায় থাকলাম বিএনপি তথা তারেক জিয়ার অলৌকিক সব কর্মকাণ্ড দেখার জন্যে!
এক কথায়,সাব্বাস ব্যাটা আব্বাস!!!