রাজনীতি

সাব্বাস ব্যাটা আব্বাস!!!

Submitted by WatchDog on Sunday, August 16, 2026

ভয়াবহ ঈর্ষণীয় সাফল্য! কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দল হিসাবে বিএনপি যে সফলতা দেখিয়েছি তা সভ্যতার ইতিহাসে বিরল এক ঘটনা হয়ে রয়ে যাবে। পৃথিবীর বাকি ১৯৪টা দেশের জন্যে উন্নতির আইকন হয়ে থাকবে বিএনপি। ভেতরের খবর না জানলে আমার মত তারাও প্রশ্ন তুলবে, এও কি সম্ভব?
সম্ভব! বাংলাদেশে সব সম্ভব!!

'আই হ্যাভ এ প্লান'...

Submitted by WatchDog on Saturday, August 1, 2026

বাংলায় একটা কথা আছে, কুত্তার পেটে ঘি সয়না...। কুত্তা মানে কুকুর, হোক তা রাস্তার অথবা গৃহপালিত আসলেই তারা ঘি খায় কিনা এবং খেলে তার রিএকশ্যান কি হয় তা কেউ গবেষণা করে দেখেছে কিনা জানা নেই। তবে আন্দাজ করা যায় কুকুরদের পেট ঘি'এর মত হাই ক্যালোরির আহার (!) হজম করার জন্যে যথেষ্ট না। এ জন্যেই কুকুর কুল হয়ত ঘি'য়ের চাইতে হাড্ডি বেশি পছন্দ করে।

অপেক্ষায় ছিলাম...

Submitted by WatchDog on Wednesday, June 24, 2026

দিনভর অপেক্ষায় ছিলাম কারণ কথা ছিল আজকেই তিনি আসবেন। সকাল গড়িয়ে দুপুর এলো, দুপর গড়িয়ে বিকেল এবং বিকেলের শেষে রাতের অন্ধকার এখন ঢেকে দিয়েছে গোটা পৃথিবী। আমার অপেক্ষার পালা আর আলোর মুখ দেখলনা। না, তিনি আসেননি।

মিশন দিল্লী...

Submitted by WatchDog on Tuesday, June 16, 2026

ডক্টর জাহেদের জন্যে মায়া লাগছে। বেচারা নিশ্চয় বহু প্রত্যাশা নিয়ে প্রতিবেশী দেশে গিয়েছিলেন। প্রতিদিন মিডিয়াতে এসে কুসুম কুসুম ভালবাসা প্রকাশ করে হয়ত ভেবেছিলেন জামাই আদর পাবেন সেখানে। বাস্তবে তা ঘটেনি। কথায় বলে কয়ালার ময়লা ধুলে তা কয়লাই থাকে। ভারতীয়রাও তাই। ব্যপার না কোন দেশের কত বড় রুই মাছ এসেছে, কপালে যদি মুসলমানের সীল থাকে তার খেলা ফাইনাল। সাথে যদি যোগ হয় বাংলাদেশী পরিচয় তাহলে তো কথাই নেই। সরকারী স্পন্সরে থাকার ব্যবস্থা নিশ্চিত করে গিয়ে থাকলে অন্য কথা, তা না হলে দিল্লির কোথাও হোটেল পাওয়া জাহেদে সাহেবের মত মুসলমানের জন্যে এখন অনেকটাই ভাগ্যের ব্যপার। দেশে ফিরে নতুন করে প্রতিবেশী দেশের চামচামি করতে গেলে নিশ্চয় দিল্লির অভিজ্ঞতা ভুত হয়ে তাড়া করবে পণ্ডিত জাহেদ সাহেবকে।

দালাল চরিত্র!

Submitted by WatchDog on Thursday, December 5, 2024

জুলাই-আগষ্টের আন্দোলনকারীদের সন্ত্রাষী হিসাবে আখ্যা দিয়ে বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন লালমনিরহাটের জনৈকা মেজিষ্ট্রেট জনাবা তাপসী তাবাসসুম ঊর্মি।

আমেরিকা, land of the free, home of the brave!

Submitted by WatchDog on Saturday, May 27, 2023

বাহির হতে দেখলে মনে হবে এ আর এমন কি সমস্যা যা নিয়ে জাতি হিসাবে আমাদের ভাবতে হবে? আমেরিকা তার দেশে প্রবেশের উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে যার চলমান কোন ইমপ্যাক্ট নেই। সবটাই সামনের নির্বাচনকে ঘিরে। ভবিষ্যতে কি হবে তা নিয়ে বর্তমানকে বিষাদময় করার কোন কারণ সাধারণ বাংলাদেশিদের নেই। অতীতেও ছিলনা বর্তমানেও নেই।

রুশ দেশের একজন মাতাল ও আজকের বাংলাদেশ!

Submitted by WatchDog on Sunday, March 14, 2021

সোভিয়েত সাম্রাজ্যের কর্ণধার লিওনিদ ইলিচ ব্রেজনেভ যে বছর মারা যান সে বছর ঐ দেশটায় আমি লেখাপড়া করছি। নেতা মারা গেলে সমাজতান্ত্রিক দেশে কি হয় তার সাথে পরিচয় ছিল। কিন্তু সোভিয়েত দেশে যেহেতু লম্বা সময় ধরে তেমন কেউ মারা যায়নি তাই দেশটার রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া কেমন হবে আন্দাজ করতে পারিনি।

রাজনৈতিক প্যাচাল এবং অন্যকিছু!

Submitted by WatchDog on Friday, August 14, 2009

সঠিক দিন তারিখের কথা মনে নেই, শুধু মনে আছে অনেকগুলো বছর পর দেশে গেছি বেড়াতে । বাংলাদেশে তখন ফুটবলের ভরা বসন্ত। রাজনৈতিক বিভক্তিকরনের পাশাপাশি ফুটবল মাঠেও ছিল বিভক্তির দেয়াল, আবাহনী এবং মোহামেডান! ছাত্রলীগ, যুবলীগের মত আবাহানী...

মাফিয়া কাহিনী

Submitted by WatchDog on Wednesday, August 5, 2009

উনি প্রধানমন্ত্রী এবং এতিমদের শোকে শোকাভিভূত মহিয়সী এক নারী। সিদ্বান্ত নিলেন কিছু করার এবং ‘প্রধানমন্ত্রীর এতিম তহবিল‘ নামে সোনালী ব্যাংকের রমণা শাখায় ব্যাংক হিসাব খুলে আপোষ করেন এতিমদের সাথে। বিদেশীদের মন গলিয়ে আদায় করে নেন ৪ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ২১৬ টাকা ...

হাজির ছেলে পাজি বনাম টুংগিপাড়ার শেখ গং

Submitted by WatchDog on Thursday, July 9, 2009

বাংলাদেশের গ্রামে-গঞ্জে অনেকটা তামাশা করে কথাটা বলা হয়, হাজির ছেলে পাঁজি! বাস্তবে এমনটা হতে হবে তার কোন বৈজ্ঞানিক সংজ্ঞা নেই, তবুও কথাটার প্রচলন বেশ ব্যাপক অন্তত আক্ষরিক অর্থে। আসলে পিতা-মাতার পথে পা মাড়িয়ে সন্তান ভাল পথে এগুবে এমন নজির আজকের বাংলাদেশে বেশ দুর্লভ।