ছোট হয়ে আসছে পৃথিবী, আওয়ামী পৃথিবী
একটা ব্যর্থ রাষ্ট্রের সীমানা হতে বাংলাদেশ নামক দেশটার অবস্থান কতটা দূরে তা মাপতে বোধহয় যন্ত্রপাতির দরকার হবেনা। চোখ কান খোলা রেখে ৩৬০ ডিগ্রী পরিধিতে তাকালে এর দূরত্ব ও নৈকট্য দুটোই অনুভব করা যাবে। অস্বাভাবিক রকম ভারী হয়ে গেছে এখানকার বাতাস। রাজনীতি ও অর্থনীতির পাশাপাশি সমাজ ও পরিবার ব্যবস্থার প্রতি ধাপে এখানে রাজত্ব করছে সীমাহীন অবক্ষয় আর নজিরবিহীন হতাশা।