৭১'এর দিনগুলি
এপ্রিল মাসের ৩ তারিখ। খুব ভোরে ঘুম ভেংগে গেল বাবার চিৎকারে। সবাইকে একত্র করে অদ্ভুত একটা আলটিমেটাম দিলেন, দুই ঘন্টা সময় আমাদের হাতে এবং এর ভেতর যেভাবেই হোক শহর ছাড়তে হবে সবাইকে। কারণ দর্শানো নয়, অজুহাত নয়, স্রেফ আদেশ। কোথায় যাব এবং কেন যাব প্রশ্ন করার প্রয়োজন ছিলনা, বাবার গলার আওয়াজ শুনেই বুঝে নিয়েছি কিছু একটা ঘটতে যাচ্ছে শহরে।