আর কত দিন? কত কাল?? কত যুগ???
রাজনৈতিক মাফিয়া চক্র বাংলাদেশের জন্যে কোন মিথ নয়, এ এক কঠিন বাস্তবতা। এমন একটা বাস্তবতার যাঁতাকলে নিষ্পেষিত হচ্ছে আমাদের বেঁচে থাকা। ৩৯টা বছর ধরে আমরা অসহায়ের মত দেখছি বাংলাদেশকে লুটছে একদল লুটেরা। পরিবারের নামে, পিতার নামে, ঘোষকের নামে, নেতা-নেত্রীর নামে ১৭ কোটি মানুষকে শৃঙ্খলিত করা হয়েছে লুটপাটতন্ত্রে।