কার্তাখেনা দ্যা ইন্ডিয়ায় জোবরা গ্রামের ইউনুস মাষ্টার
এ লেখাটা ভ্রমণ কাহিনী নয়। ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে যারা এমনটা ভেবে লেখাটা পড়তে আগ্রহী হয়েছেন। কাঁচা হাতে দু'একটা ভ্রমণ কাহিনী লেখার চেষ্টা করেছিলাম। অনেকের ভাল লেগেছে। অনেকে আবার উৎসাহ দিয়ে চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। ইচ্ছাটা মরে যায়নি, বলতে পারেন সুযোগের অপেক্ষায় আছি।