আমি বাংলাদেশী ব্লগ

দূর্ঘটনা এবং প্রাসংগিক কিছু ভাবনা।

Submitted by WatchDog on Saturday, October 31, 2009

প্রথম আলো ব্লগে ফারহান দাউদের ‘একজন বড়ভাইকে বাঁচাতে সাহায্য চাই‘ পোষ্ট এবং প্রাসংগিক মন্তব্যগুলো পড়ে একটা কিছু লেখার তাগাদা হতেই এ লেখা (http://prothom-aloblog.com/users/base/deathmetal/48)।পরিচিত যে কাউকে এমন অবস্থায়...

ভাগ্যের সন্ধানে বাংলাদেশী ...

Submitted by WatchDog on Tuesday, October 27, 2009

নিউ ইয়র্কে বাস করার সময় একজনকে উপকারের জন্যে কিছু মিথ্যা বলতে হয়েছিল। বাংলাদেশে সে আমার নিকট প্রতিবেশী, নিউ ইয়র্ক শহরে বাস করছে প্রায় ২০ বছর। অভিবাসন প্রক্রিয়ার গ্যাড়াকলে আটকে গিয়ে বেচারা দেশে যেতে পারছেনা অনেক বছর।

বিচারের নৌকা পাহাড় বাইয়্যা যায়!

Submitted by WatchDog on Saturday, October 24, 2009

বিচারে বিচারে সায়লাব হয়ে যাচ্ছে বাংলাদেশ। এক বিচারের শুরু না হতেই জন্ম নিচ্ছে নতুন বিচারের পটভূমি। যুদ্বাপরাধী ও রাজাকার বিচার, শেখ মুজিব হত্যা বিচার, জেল হত্যা বিচার, গ্রেনেড হামলা বিচার, ১০ ট্রাক অস্ত্র আমদানী বিচার, বিডিআর ম্যসাকার বিচার...

একজন রহমান সাহেবের গল্প

Submitted by WatchDog on Saturday, October 24, 2009

পাগলামী করার ইচ্ছে হতেই নিউ ইয়র্ক সময় রাত ২টায় রহমান সাহবেকে ফোন করে বসলাম। এমন কাজটা করায় উনি বিশ্ব চ্যাম্পিয়ন। মাঝ রাতে ঘুম ভাংগিয়ে ছাগলের মত ভ্যা ভ্যা হেসে আমাকে অনেক জ্বালিয়েছেন, তাই জিনিষটা ফিরিয়ে দিতে বিবেকে এতটুকু বাধলনা।

ধর্ম-নিরপেক্ষতার সহজ সরল পাঠ।

Submitted by Visitor (not verified) on Saturday, October 24, 2009

সময়কাল ১৯৯০ সাল। সে বছর ইতালীতে বিশ্বকাপ ফুটবলের আসর বসতে যাচ্ছে। ব্যাপক সংখ্যক অবৈধ অভিবাসী অধ্যুসিত দেশটির বাহ্যিক ভাবমুর্তীর খাতিরে তখন লেজ্জে মার্তেল্লী বা মার্তেল্লী আইন ঘোষনা করা হয়েছে। এদেশে অবৈধ ভাবে বসবাসকারী অভিবাসীদের সাধারন এ্যামনেষ্টির মাধ্যমে স্থায়ী ভাবে বসবাস ও কাজের অনুমতি দেয়াই ছিল ঘোষিত এ আইনের মুল লক্ষ্য ।

২১শে ফেব্রুয়ারি নিয়ে কিছু প্রাসংগিক ভাবনা

Submitted by WatchDog on Wednesday, October 21, 2009

মনটা আজ ভাল নেই। গাছ গাছড়ার প্রতি দুর্বলতা সাড়া জীবনের। যখন যেখানেই বাস করেছি দু’একটা গাছ কাছাকাছি রাখার চেষ্টা করেছি। আমেরিকার এই রুক্ষ্ম পশ্চিমে এসেও এর ব্যতিক্রম হয়নি।২০০৯'এর জানুয়ারীতে দেশে গিয়েছিলাম প্রায় ৪ বছর পর।

এন্ডিস পর্বতমালার বাঁকে বাঁকে - ১৬তম (শেষ) পর্ব

Submitted by WatchDog on Tuesday, October 20, 2009

লা পাজ ‘এল আল্‌ত’ এয়ারপোর্ট হতে লিমা ’হোরহে চাভেজ‘ এয়ারপোর্ট ২ ঘন্টার পথ। দেশ দু’টোর মধ্যে রয়েছে ১ ঘন্টা সময় ব্যবধান। সাধারণ মানের এক প্যাকেট পটেটো চিপস্‌, সাথে মিনি গ্লাশে এক গ্লাশ ইন্‌কা কোলা, আর্ন্তজাতিক ফ্লাইটে এ ধরনের দায়সারা গোছের আপ্যায়নে বেশ হতাশ হলাম।

এন্ডিস পর্বতমালার বাঁকে বাঁকে - ১৫তম পর্ব

Submitted by WatchDog on Tuesday, October 20, 2009

’বিয়েন বেনিদছ্‌ আ লা পাজ’, হাত বাড়িয়ে লা পাজে আমাকে স্বাগত জানাল কার্লোস। ’গ্রাসিয়াস সিনওর’, ধন্যবাদ জানিয়ে আমিও হাত বাড়িয়ে দিলাম। স্প্যনিশ ভাষায় জানতে চাইলাম তার নাম, এবং তাতেই সে ধরে নিল এ আমার ন্যাচারাল ভাষা।

এন্ডিস পর্বত মালার বাঁকে বাঁকে - ১৪তম পর্ব

Submitted by WatchDog on Saturday, October 17, 2009

সকাল সকাল ঘুম ভেংগে গেল ওয়েক-আপ কল ছাড়াই। হাত ঘড়িটা বলছে স্থানীয় সময় সকাল ৬টা। খুব একটা বেশী সময় ঘুমিয়েছি বলে মনে হলনা। গতকালের ঘটনাগুলো এ মুহুর্তে দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই ভাবতে ইচ্ছে করলনা।

এন্ডিস পর্বত মালার বাঁকে বাঁকে - ১৩তম পর্ব

Submitted by WatchDog on Friday, October 16, 2009

আবারও অনিশ্চয়তা! কুফা যেন পিছু ছাড়ছেনা কিছুতেই। একদিনে এত ঝামেলা সয্য করার জন্যে চাই বায়োনিক শরীর! মাছে ভাতে বাংগালীর শরীর এমন বিরামহীন হাংগামার জন্যে মোটেও তৈরী নয়, এ সহজ সত্যটা আগেই বোধহয় বুঝা উচিৎ ছিল।