বিদ্যুতের নাও পাহাড় বাইয়্যা যায়...
খালি চোখে অংকটা মনে হবে খুব সোজা, কিন্তু মেলাতে গেলে কেমন যেন আওলা চক্কর লেগে যায়। যোগ, বিয়োগ, গুন, ভাগ, চলতি আর ঐকিক হিসাবের সমন্বয়ে অংকটা কশতে গেলে প্রথমত ধৈর্য্যের সাথে খেলতে হয় ইঁদুর-বেড়াল খেলা, দ্বিতীয়ত অংকের ট্রেইল নিয়ে যায় এমন এক অনিশ্চিত অন্ধকারে যেখান হতে উদ্ধার পেতে চাইতে হয় প্রফেশনাল হেল্প।