আমি বাংলাদেশী ব্লগ

একজন আবুল হোসেনের আবুলীয় কাহিনী

Submitted by WatchDog on Monday, February 1, 2010

দিন তারিখ মনে রাখার অভ্যাস নেই, তাই ঘটনার তারিখটা (এমনকি সন) চাইলেও মনে করতে পারছিনা। অষ্ট্রেলিয়ান ক্রিকেট দল বিশ্বচ্যম্পিয়নের মুকুট নিয়ে সবেমাত্র দেশে ফিরেছে। দেশটার ক্রিকেট পাগল প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড সিদ্বান্ত নিলেন জাতীয় বীরদের এই বীরত্বকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করতে হবে।

লাশ শাহ্‌রিয়ারকে নিয়ে এ লেখা

Submitted by WatchDog on Sunday, January 31, 2010

এ ধরনের একটা লেখা এ মুহুর্তে এপ্রোপ্রিয়েট হবে কিনা ভেবে পাচ্ছিনা। কিন্তূ ওয়াচ্‌ডগী করতে গিয়ে সময় ও বাস্তবতার সাথে সমঝোতা করতেও কোথায় যেন বাধে। যাদের জন্যে লেখাটা বদহজমের কারণ হবে অনুরোধ করব একটু ধৈর্য্য ধরতে। ব্লগ মানেই মনের মত লেখার আসর, এমনটা হলে এ মাধ্যমের মূল আকর্ষনটাই হয়ত কমে যাবে...

মিষ্টি পাগল স্বদেশী!

Submitted by WatchDog on Saturday, January 30, 2010

পেটপুরে মিষ্টি খাওয়া হয়না অনেকদিন। কলেজ জীবনে পলটন মোড় হতে নিউমার্কেটগামী বাসটা ধরে ঢাকা কলেজের সামনে নামতেই হাতের ডানে পরত মরণচাঁদ মিষ্টান্ন ভান্ডারটা। প্রিয় জায়গাটায় ঢুঁ মারতে শনি মংগলবারের প্রয়োজন হতনা। সকালের নাস্তাতেও মিষ্টি যোগ করতাম অনেকটা বাধ্য হয়ে। বিদেশে মিষ্টি পাওয়া যায়না...

এ কলংক হতেও আমাদের মুক্তি প্রয়োজন।

Submitted by WatchDog on Friday, January 29, 2010

এ পাঁপ ঐতিহাসিক পাপ নয়, এ পাঁপ নিত্যদিনের। এ ঘটছে বাংলাদেশের অলি-গলি, রাজপথ, খেঁত-খামার সহ সর্বত্র। ঐতিহাসিক দায়বদ্বতা হতে মুক্তি পাওয়া সম্পূর্ন হলে আমরা আশাকরব এ পাঁপ হতে মুক্তি দিতে সরকার এগিয়ে আসবে

স্মৃতির মনিকোঠায় ১৯৭৫

Submitted by WatchDog on Wednesday, January 27, 2010

১৯৭৫ সালের আগষ্ট মাস। ভাষা কোর্স সমাপ্ত করে ইউক্রেনের আজব সাগরের তীরে ছোট্ট একটা রিসোর্টে ছুটি কাটাচ্ছি আমরা। তিনদিকে গহীন জংগল, সামনে আজব সাগরের নীলাভ ঢেউ, আর চারদিকে স্বল্প বসনা তরুনীদের উদ্দাম চলাফেরা। সব মিলে স্বপ্ন রাজ্যের নৈসর্গিক পরিবেশ।

সাংসদদের বিনাশুল্কে গাড়ি আমদানী ও ম্যাংগো পিপলদের আজাহারি!

Submitted by WatchDog on Tuesday, January 26, 2010

বাংলাদেশের রাজনীতিতে চমৎকার একটা ঐতিয্য চালু আছে যা নিয়ে আমার মত ম্যাংগো পিপলরা গর্ব করতে পারে। নেতা-নেত্রী আর পিতা-ঘোষক পছন্দ নিয়ে রাজনীতির মাঠকে যতই কান্দু পট্টির গলি বানানো হোক না কেন, দিন শেষে এ গলির খেলোয়াড়েরা সবাই একে অপরের আপন জন।

বাকশাল ভাবনা

Submitted by WatchDog on Monday, January 25, 2010

১৯৭৫ সালের ২৫শে জানুয়ারী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলোচিত দিন। এ দিনে শাষনতন্ত্রের ৪র্থ সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্টসিয়াল সরকার পদ্বতি সহ একদলীয় শাষন ব্যবস্থার পথ উন্মূক্ত করেন তৎকালিন সরকার প্রধান শেখ মুজিবুর রহমান।

উনি আসছেন...

Submitted by WatchDog on Sunday, January 24, 2010

আট মাস আগে পদত্যাগ করা প্রতিমন্ত্রী সোহেল তাজ দেশে ফিরছেন শেষ পর্য্যন্ত। মন্ত্রী এমপিদের কে দেশের বাইরে গেল আর কে ফিরে এল এ নিয়ে জাতীয় রাজনীতিতে হৈ চৈ হওয়ার কথা নয়। কিন্তূ সোহেল তাজের ব্যাপারটা একটু অন্যরকম।

ছোট হয়ে আসছে পৃথিবী -

Submitted by WatchDog on Friday, January 22, 2010

একটা সময় ছিল যখন যুক্তরাষ্ট্রের বড় বড় সুপারমার্কেটগুলোতে বাংলাদেশী এপ্যারেলসের ছিল ভরা বসন্ত। ফুরিয়ে আসছে সে সময়। আমাদের রাজত্বে ভাগ বসিয়ে দ্রুত জায়গা করে নিচ্ছে সাউথ ইষ্ট এশিয়ার দেশগুলোর পন্য। এ ক্ষেত্রে সাবচাইতে বেশী এগিয়ে নিকট অতীতে মার্কিনীদের...

আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প

Submitted by WatchDog on Thursday, January 21, 2010

পশ্চিম দিগন্তে সূর্যটা ততক্ষনে ডুবু ডুবু করছে প্রায়। অথচ পুরো ভ্রমনের প্লানটাই ছিল অন্যরকম। সকাল ৯টার ভেতর বেরিয়ে পরব আলবুকেরকে হতে, ১৫০ মাইল (১৯০ কিঃমিঃ) পথ ৩ ঘন্টায় পাড়ি দিয়ে ১২টার ভেতর পৌঁছে যাব গন্তব্যস্থলে। টায়োস শহরটার এমনিতে কোন বিশেষত্ব নেই, আমেরিকার ওয়াইলড্‌ ওয়াইলড পশ্চিমের আরও একটা ছোট শহর মাত্র।