ভাল আছি ভাল থাইকেন, আকাশের ঠিকানায় চিঠি দিয়েন...
মগরেব আলীর সাথে পরিচয়টা হঠাৎ করেই। নিজকে একজন অলৌকিক শক্তিধর কবিরাজ হিসাবে পরিচয় দেয় সে। আমার সাথে পরিচয়ের প্রথম প্রহরে তাই বলেছিল।
খুব অবাক হয়ে লক্ষ্য করতাম কেউ একজন আমাকে ফলো করছে। দিনরাত সারাক্ষণ। বাসা হতে বের হওয়ার সাথে সাথে কাছে আসার চেষ্টা করে। দুপুরের খাবার খেতে এলেও দেখি সে সুলতান ফকিরের দোকানে বসে আছে। আমাকে দেখলে উঠে দাঁড়ায়। কি যেন একটা বলতে চায়।