নির্বাচিত

ইউনুস নামা

Submitted by WatchDog on Tuesday, June 16, 2026

বিশ্ব পরিসরে জায়গা করে নিতে ইউনুস স্যারকে সে পথে হাঁটতে হয়নি। পৃথিবীর বহু দেশের বহু গলিতে প্রফেসর ইউনুস একটি পরিচিত নাম। স্পেনের বার্সিলোনা ফুটবল ক্লাবে ঢুকলেও পাওয়া যায় বাংলাদেশি নোবেল লওরিয়েটরে নাম। ভেনিজুয়েলার গ্রামে গেলেও চোখে পরবে ইউনুস স্যারের গ্রামীণ ব্যাংকের প্রতিচ্ছবি। এসব সন্মানের জন্যে তাকে এস আলমদের মত ব্যাংক লুটেরাদের সাহায্য নিতে হয়নি।

বাংলাদেশ বিক্রি!

Submitted by WatchDog on Tuesday, June 16, 2026

১৮ কোটি মানুষের লায়ালাবিলিটি নেয়ার জন্যে আমেরিকার পা রাখবে এ দেশে? ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক, ইরান সহ পৃথিবীর দেশে দেশে ধোলাই খাওয়া আমেরিকা নতুন এক মুসলমান দেশে এসে নিজেদের মাথা গিলোটিনের নীচে রাখবে এতটা বোকা তারা না। ব্যক্তি খলিলুর রহমানকে সভাপতি বানায়নি জাতিসংঘ, বানিয়েছে বাংলাদেশকে। হয়ত আঞ্চলিক কোটায় এটা সম্ভব হয়েছে। নিশ্চয় তা গৌরবের, কিন্তু এ পদের জন্যে দেশ বিক্রি করতে হয়েছে এসব কথা রাজনীতির মাঠে নয়, বরং হাইকোর্টের মাজারে গাঞ্জার আড্ডায় মানায়।

এই একটা জিনিস বুঝতে আমার একটু অসুবিধা হয়।

Submitted by WatchDog on Wednesday, October 4, 2023

এই একটা জিনিস বুঝতে আমার একটু অসুবিধা হয়। এই আমরা যারা বিদেশে বাস করে বিদেশি নাগরিকত্ব নিয়ে দিনরাত পরিশ্রম করে নিজেদের ভাগ্য গড়ার চেষ্টা করছি তাদের বিরুদ্ধে দেশে এত বিষেদ্গার কেন? শিক্ষিতদের অনেকে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেন বিদেশি নাগরিকত্ব নেয়া মানে দেশের সাথে বেঈমানি করা, দেশকে দ্বিতীয় সাড়িতে ঠেলে দেয়া। এই আমাদের অনেকে যখন দেশে বেড়াতে এসে একটু আধটু অসন্তোষ প্রকাশ করি তাতে নাকি মহাভারত অশুদ্ধ হয়ে যায়। অনেকের মতে যেহেতু বিদেশি নাগরিকত্ব নিয়েছি তাই দেশ নিয়ে ভালমন্দ বলার অধিকার নাকি আমাদের নেই।