নামের আগে নিজের প্রফেশনাল পদবি ব্যবহারকারীদের প্রতি বরাবরই এক ধরণের এলার্জি ছিল, এখনও আছে। রুমিন ফারহানাও এর বাইরে নন। এমন কি শ্রদ্ধাভাজন ইউনুস স্যারের নামের আগে যখন প্রফেসর/ডক্টর ব্যবহার করা হয় হজম করতে অসুবিধা হয় । আবার এ সব না বললে কেমন যেন কুসুম কুসুম বেয়াদবির গন্ধ পাওয়া যায়। আমাকে অনেকেই তা মনে করিয়ে দেন। অথচ এই আমেরিকায় আমি আমার নিজের বসকে যখন কেবল লুইস অথবা তার বসকে আর্থার বলে ডাকি তাতে অস্বাভাবিক কিছুর গন্ধ পাওয়া যায়না। এ ব্যাপারে রুশ দেশের সংস্কৃতিটা বেশ কিছুটা এগিয়ে। ওরা নাম উচ্চারণে কাউকে শ্রদ্ধা দেখাতে চাইলে তার পুরো নাম উচ্চারণ করে থাকে। দেশটার নেতা পুতিন তার ফ্যামিলি নাম। ডাক নাম ভ্লাদিমির। কেউ তাকে যেমন পুতিন নামে ডাকেনা তেমনি ভ্লাদিমির নামে ডাকাতেও আছে সংকোচ। নাম উচ্চারণে সম্মান দেখাতে ভ্লাদিমির ভ্লাদিমিরভিচ বলতে হয়। এ দুই নামের দুটি অর্থ; ১) উনার নিজের ডাক নাম ভ্লাদিমির ২) বাবার ডাক নামও ভ্লাদিমির। ভ্লাদিমিরভিচ'এর অর্থ ভ্লাদিমিরের সন্তান।
রুমিন ফারহানাকে নিয়ে কিছু না লেখার সিদ্ধান্তটা অনেকদিন ধরে রক্ষা করে আসছিলাম কিন্তু ইদানীং এ গদাই সুন্দরী এমন কিছু কথা বলে নিজকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছেন যা চাইলেও এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছেনা। তাই লেখার গিলোটিন হতে উনাকে মুক্ত রাখতে পারলাম না। দুঃখিত।
প্রথমে ব্যারিস্টার, তারপর রুমিন ও সব শেষে ফারহানা। সবটাই যেন কাব্যময়... আদর করে উচ্চারণ করলে কবিতার মত শোনাবে। কিন্তু বাস্তবের রুমিন ফারহানা যেন ঠিক উলটো। তিনি স্বাভাবিক থাকলে, রাগান্বিত হলে, হাসি দিলে সবটাই আমার কাছে ভয়াবহ লাগে। মনে হয় যাদুকরের সোনার প্রদীপে ঘসা মেরে আমি দৈত্যকে সামনে এনেছি। যে দিন দেখি সেদিন সারা রাত ঘুমাতে অসুবিধা হয়। মনেহয় রূপকথার কোন এক রাক্ষস আমাকে তাড়া করছে...
তিনি আওয়ামী লীগার হলে নাকি গণহত্যার জন্যে ক্ষমা চাইতেন না। এমনটাই সর্বশেষ বয়ান। আওয়ামী লীগ হওয়ার অফিসিয়াল ক্রাইটেরিয়া কি তা আমার জানা নেই, তবে আন-অফিসিয়াল আওয়ামী চরিত্রের সাথে কম-বেশি আমরা সবাই পরিচিত। এ চরিত্রের সাথে জনাবা ফারহানার মিল জনম জনমের। কি কারণে ও কোন উদ্দেশ্য নিয়ে তিনি কপালে লাল টিপ বিহীন বিএনপিতে যোগ দিয়েছিলেন তা বুঝতে আমার কষ্ট হয়। তবে অনেকের মুখ হতে শোনা যায় তাতে নাকি প্রতিবেশী একটা দেশর ইন্ধন ছিল। সবই শোনা কথা...বিশ্বাস করায় কোন তাড়াহুড়া নেই!
ফুল ফল আর পাখির গানে পার করে দেয়া আওয়ামী ১৬/১৭ বছর বিএনপি ঘরনার কারও কণ্ঠস্বর তেমন শোনা না গেলেও রুমিন ফারহানা ছিলেন সরব। এবং ঘরে বাইরে সর্বত্র। খোদ বিএনপির শত শত নেতা আর হাজার হাজার কর্মী যখন আওয়ামী নিপীড়ন নির্যাতনে দিশেহারা তখন এই ফারহানা সেজে-গুজে পার্লামেন্টে হাজিরা দিতেন। প্রক্সি দিতেন বিএনপির। কথা বলতেন নানাহ সমস্যা নিয়ে। এই যেমন, চাল ডাল, মেঘনা যমুনা নদীর সাথে ডামুড্যা নদী, ছোট ভাইজানের সাথে আজারবাইজান... সবকিছু তিনি নিয়ে কথা বলতেন। বলতেন না শুধু দলীয় নেত্রী খালেদা জিয়ার জেলের চার দেয়ালের ভেতর দুঃসময়ের কথা। ভুলে যেতেন সংসদ ভবনের বাইরে বাংলাদেশের শহর বন্দরে পলাতক জীবন কাটানো হাজার হাজার কর্মীর কথা।
রুমিন ফারহানার সাথে তারেক জিয়ার সমস্যার শুরু নাকি সংসদ সদস্যপদ নিয়েই। দলীয় নেতা বিলাত হতে তিরস্কার করেছিলেন শেখ হাসিনার কাছে প্লট বরাদ্দ চাওয়া কারণে। এক সময় সংসদ হতে পদত্যাগ করতে বলার পরও উপেক্ষা করেছিলেন নেতার নির্দেশ। কারণ মাটির ফরহানা ততদিনে আকাশে উঠে গেছেন। ধরেই নিয়েছিলেন তারেক জিয়া দেশে ফিরছেন না। খালেদা জিয়া জেলের ভেতর ধুকে ধুকে মরবেন। জিয়া অধ্যায়ের সমাপ্তির পর আওয়ামী ব্লেসিং নিয়ে নতুন এক বিএনপি জন্ম নেবে যার অন্যতম চালিকা শক্তি হিসাবে আবির্ভূত হবেন তিনি।
তারেক জিয়া নিজের ক্ষোভ নিজের ভেতর লুকিয়ে রেখেছিলেন। এবং সময় মত তা বাইরে এনে ফারহানা খালামনিকে শাস্তি দিয়েছিলেন। ২৪'এর পট পরিবর্তনের পর ব্যারিস্টার ফারহানা ধরেই নিয়েছিলেন নির্বাচন করে এমপি হবেন এবং মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ কোন পোর্টফলিও ক্যারি করবেন। শোনা যায় মনে মনে তৈরি হচ্ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার জন্যে।
কিন্তু ধাক্কার শুরুটা হয় দলীয় মনোনয়নের মাধ্যমে। বিএনপি মনোনয়ন দেয়নি তাকে। তারেক জিয়া ফিরিয়ে দেয় লুকানো ক্ষোভ। এবং ক্ষোভের রোষানলে পুড়ে বেরিয়ে আসে রুমিন ফারহানা আসল চেহারা... আওয়ামী জরায়ুতে জন্ম নিয়ে দিল্লির বুকের দুধ খেয়ে বেড়া উঠা ভয়ানক এক কালসাপ।
রমাকান্ত কামার একজন কামারের নাম। বৈশিষ্ট্য হচ্ছে, এই নাম উলটো দিক হতে লিখলে কিছুই বদলায় না। রমাকান্ত কামারই থেকে যায়। রুমিন ফারাহানা হচ্ছেন আওয়ামী দলের রমাকান্ত কামার! উলটে পালটে যেভাবেই উপস্থাপন করুন না কেন, তিনি আওয়ামী লীগের ছিলেন এবং আমৃত্যু পর্যন্ত তাই থাকবেন। বিএনপির হাই-কমান্ড বাস্তবতা অনুধাবন করতে একটু দেরি করে ফেলেছেন এই আর কি!