শেখ হাসিনা পালায় না!

Submitted by WatchDog on Monday, July 6, 2026

বাংলাদেশ পালায় না!
ভল্লুক একটা আজব প্রাণী। এই প্রাণীর এমন কিছু ক্ষমতা আছে যা অন্য কোন প্রাণীর নেই। এই যেমন ঘুম। ভল্লুক হাইবারনেশনে গিয়ে টানা ৩ হতে ৮ মাস পর্যন্ত ঘুমাতে পারে। এই সময় তাদের শরীরের তাপমাত্রা কমে যায়। হৃৎস্পন্দন ও শ্বাস-প্রশ্বাস ধীর হয়ে আসে। ঐ সময়ে তাদের খাবারের প্রয়োজন হয়না। শরীর হতে বর্জ্যও ত্যাগ করেনা। বলা হয় ভল্লুকের ঘ্রাণশক্তি মানুষের তুলনায় ২,১০০ গুন বেশি। ২০ মাইল দূর হতে খাবারের গন্ধ নিতে পারে।

কোলকাতার অলিগলিতে এলোমেলো ও উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানো পলাতক আওয়ামী, ছাত্র, যুব, শ্রমিক, ওলামা লীগ ও ববন্ধু, বমাতা, কামাল, জামাল, রাসেল স্মৃতি পরিষদের সম্মানিত ব্যবসায়ী ভাই-বেরাদারগণ ও সাংস্কৃতিক অঙ্গনের যৌবন জোয়ারে টইটম্বুর ওলামায়ে একরামগন, এ ম্যাসেজ আপনাদের জন্যে।

আপনাদের দল আওয়ামী লীগ নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া গতকালের বক্তব্য শোনার বা পড়ার সৌভাগ্য কি হয়েছে আপনাদের? না হয়ে থাকলে দয়া করে পড়ে অথবা দেখে নেবেন। উপকার পাবেন নিজের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করার কাজে।

তেনার বক্তব্যের সারমর্ম হচ্ছে; দল হিসাবে আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে। দিল্লিতে নাকি কবর দেয়াও শেষ। কেবল ব্যক্তি হাসিনা, ওকা চৌধুরী, হাসান মাহমুদ, চৌধুরী কামালদের বিচারই হবেনা, দল হিসাবে আওয়ামী লীগকেও তোলা হবে আদালতে। এবং লাশ বানানোর পর সমাহিত করা হবে গুলিস্তানের মোড়ে।

কিছু বুঝতে পারলেন?
বুঝার পর কি কষ্ট পাইলেন?
আপ্নেরা না পাইলেও আমি কিন্তু পাইলাম। আওয়ামী লীগ ও তার ভবিষ্যৎ নিয়ে যেন আমার, আপনার, সবার সব হিসাব গড়বড় দিলেন বিএনপির এই নেতা।

আপা আসবে, দেশ হাসবে, ২ ঘণ্টায় এয়ারপোর্টের দখল নিয়ে ৫ কোটি মানুষের সমাগম ঘটানো হবে... আহ্‌! কত কথা, রূপকথার কত স্বপ্নিল কাহিনী, WWW রেসলারদের মত কত হুমকি, ধমকি, আস্ফালন, চেতনার সরোবরে মধুর মধুর লাল নীল অবগাহন, সবকিছুতে যেন পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলেন সরকারের এই গুরুত্বপূর্ণ ব্যক্তি।

বুঝতে পারলেন তো আপা দূরে থাক সহসা আপ্নাদেরও দেশে ফেরা হচ্ছেনা। সালাউদ্দিন সাহেবের কথা বিশ্বাস করলে আমলে নিতে হবে আপনাদের প্রতীক্ষার পালা দীর্ঘ হতে দীর্ঘতর হতে যাচ্ছে।
আপনি প্রস্তুত তো?

শাওন, মাহিয়া, পিয়া, সোমা, আনিস, আব্দুন নুরদের ময়ূর নাচ দেখে আপনারা আশায় বুক বেধেছিলেন। ভেবেছিলেন জন্মের পর যে সন্তানের মুখ দেখা হয়নি তাকে দেখবেন, কোলে নিয়ে আদর করবেন...অসুস্থ মা-বাবাকে চিকিৎসার জন্যে ডাক্তারের কাছে নিয়ে যাবেন...প্রিয়তমাকে নিয়ে পছন্দের রেস্তোরায় খেতে যাবেন...

না, এসবের কোন কিছুই করা হবেনা আপনাদের। দেশে ভেনিজুয়েলার মত ভূমিকম্প না ঘটলে আপনাদের লম্বা সময় ধরে বাংলা বিহার উড়িষ্যার অলিগলিতে হাঁটা চালিয়ে যেতে হবে। দিন দিন পকেটের স্বাস্থ্য মৃত্যুর দিকে ধাবিত হবে। তবু ফেরা হবে জন্মভূমিতে। ততদিনে শুভেন্দু বাবুদের আক্রোশের শিকার হয়ে সোনাগাছির বস্তিতে দিনে দুপরে নিগৃহীত হবেন।

ভ্রাতা ও ভগ্নিগন, হাতে মোবাইল আছে বিধায় আপনি অন্য কো-পলাতকদের মিথ্যা কাহিনী শোনাচ্ছেন, নিজেও শুনছেন তাদের অলীক কাহিনী।
বাস্তবতা হচ্ছে, এসব কোনকিছুই আপনাদের নিয়ে যাবেনা ফিরে আসার কাঙ্ক্ষিত বন্দরে। সময় থাকতে জেগে উঠুন। কৃতকর্মের জন্যে জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করুন। শেখ হাসিনা ও তার চৌদ্দ গুষ্টির সবাই অঢেল সম্পদের মালিক। হাজার বছর বিদেশ থাকলেও তাদের অর্থ ভাণ্ডারে টান পরবে না। এসব রাষ্ট্রীয় চোর ও লুটেরাদের দেশে ফেরার কোন কারণ নেই। এমন একটা সময়ের জন্যে তাদের পূর্ব প্রস্তুতি ছিল। তারই ধারাবাহিকতা হিসাবে তারা ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর অনেক দেশে বাড়ি করেছে, ব্যবসা ফেঁদেছে। ওরা আপনাকে ছাগলের ৩ং বাচ্চা বানিয়ে চেতনার খেমটা নাচ নাচাচ্ছে।

হাসিনা পালায় না! মনে আছে সে ঐতিহাসিক মিথ্যাচার? বিএনপিও পালানোর জন্যে ফিরে আসে নাই। আপনি যদি আশায় থাকেন ২৪'এর মত রাজপথ আবার গরম হবে, নতুন কোন আবু সাইদ আপনাদের জন্যে বুকে বুলেটে নেব, তাহলে দিবাস্বপ্ন দেখছেন। এমন কিছুর সম্ভাবনা থাকলেও তার জন্যে অপেক্ষা করতে হবে অন্তত ২০ বছর।

এত সময় আছে আপনার হাতে?
না থাকলে তৈরি করে নেন সময়। ভল্লুকের মত ৩ হতে ৮ মাস হাইবারনেশনে থাকার প্রস্তুতি নেন। কারণ আপনারা পালিয়েছেন। হয়ত সামনে বিএনপিও পালাবে। কিন্তু বাংলাদেশ পালাবেনা। বাংলাদেশ পালায় না!

ভালো লাগলে শেয়ার করুন