সাদা ভালুকের কালো কাহিনী...সোভিয়েত কাহিনী!
১৯৭২ সাল হতে শুরু করে পরবর্তী প্রায় এক দশক বাংলাদেশ হতে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নে ব্যাপক হারে ছাত্র পড়তে গিয়েছিল। শুরুটা ছিল রাষ্ট্রীয় পর্যায়ে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভাল রেজাল্ট করে বাঘা বাঘা অনেক ছাত্র পাড়ি জমিয়েছিল পূর্ব ইউরোপের ঐ দেশটায়। ১৯৭৫ সালে ক্ষমতার পট পরিবর্তনের পর ভাটা লাগে সরকারী স্পন্সরে।