ছ্যার ছ্যার আলীর মুক্তিযুদ্ধ। পর্ব-১
ঘটা করে পরিচয় করিয়ে দেয়ার মত মানুষ নন আমাদের ছ্যার ছ্যার। ঘাড়ের উপর মাথা, দুটি করে হাত-পা আর সাপের মত লকলকে একটা জিহ্বা ছাড়া বর্ণনা করার তেমন কিছু নেই শরীরে। এ নিয়ে এলাকার বখাটেরা হাসি তামশা করে। বলে জোরে বাতাস বইলে নাকি ছ্যার ছ্যার চেয়ারম্যান রাস্তায় বের হননা...