ছ্যার ছ্যার আলীর লী কুয়ান বধ!
ভংগারচর মোড় হতে বাঁক নিয়ে বিষনন্দী বাজারের দিকে এগুতেই নজরে আসলো ইঞ্জিনের নৌকাটা। ছইয়ার উপর কেউ একজন লাল গামছা উড়াচ্ছে। দূর হতে চেহারা না দেখা গেলেও যারা বুঝার বুঝে নিয়েছে, এ তাদের ছ্যার ছ্যার। গঞ্জের বাজার হতে দুনিয়া জয় করে বাড়ি ফিরছে সদাসদি ইউনিয়নের হবু চেয়ারম্যান। ইলেকশন সামনে রেখে অনেকদিন ধরেই মাঠে।