লস আলামোস হতে হিরোশিমা-নাগাসাকি
চারদিকে শুনশান নীরবতা। যতদূর চোখ যায় পাহাড় আর পাহাড়। তামাটে পাহাড়ের বুকে অমল ধবল তুষার। শীতের তীব্রতায় পৃথিবীর এ অংশের জনজীবন থমকে যায়। লস আলামোস। নিউ মেক্সিকোর অঙ্গরাজ্যের উত্তর দিকের একটি ছোট শহর। ওখানে পৌঁছতে উচ্চতা ডিঙ্গাতে হয়...