জীবন নদীর গল্প - পর্ব ৪
পৃথিবীর দেশে দেশে কতবার কতজনকে যে বিদায় জানিয়েছে চাইলেও আজ আর মনে করতে পারবনা। সেই ১৯৭৪ সাল হতে শুরু। চোখ আর নাকের পানি একাকার করে পুরানো বিমানবন্দর হতে যেদিন প্লেনে চড়েছিলাম আপনজনদের ফেলে যাওয়ার কষ্টের চাইতে বেশী কষ্ট পেয়েছিলাম অনিশ্চয়তার কথা ভেবে।