বিয়ের প্রলোভন ও ধর্ষণ!
প্রেমঘটির ব্যপারে আমি একটু কাঁচা। তাই এ নিয়ে আলোচনা সমালোচনায় যাওয়া আমাকে বোধহয় মানায় না। বিশেষকরে বাংলাদেশের কনটেক্সটে। স্কুল ও কলেজ শেষ করে দেশ ছেড়েছিলাম। সময় স্বল্পতার জন্যেই হয়ত দেশীয় প্রেমের রসায়ন ভালভাবে ষ্টাডি করা হয়নি। বাইরের যেসব দেশে বাস করেছি বা করছি ওসব দেশে প্রেম ভালবাসার নির্দিষ্ট কোন সংজ্ঞা আছে বলে মনে হয়না।