চুড়িহাট্টার ম্যাসাকার ও নিমতলির ডিজিটাল বিয়ে...
পুরানো ঢাকার চুড়িহাট্টা দুর্ঘটনার সাথে কি দেশীয় রাজনীতির কোন যোগসূত্র আছে? অনেকে বলবেন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, শোকের সময় এটা, এখানে প্রথাগত রাজনীতি টেনে আনা হবে অমানবিক। ক্ষমতার রাজনীতির সাথে যাদের হরিহর আত্মা তারা এক ধাপ এগিয়ে আমার এ প্রশ্ন বর্তমান সরকারকে হেয় করার প্রয়াস হিসাবে বিবেচনা করতে শুরু করবেন।