৬ই জানুয়ারী ও তার আফটারম্যাথ
ধীরে ধীরে বেরিয়ে আসছে ৬ই জানুয়ারী কংগ্রেস ভবন আক্রমনের ব্যপকতা। ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে রাগ ও আবেগের বর্শবর্তী হয়ে ডোনাল্ড ট্রাম্পের সাগরেদরা সেদিন এ আক্রমণ চালায়নি। বরং তা ছিল পূর্বপরিকল্পিত ও সুসংগঠিত। পরিকল্পনার উদ্যোক্তা ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তার ছেলে ডন জুনিয়র ও ব্যক্তিগত আইনজীবি রুলডফ জুলিয়ানী।