নরসিংদীর নির্বাচন ও কিছু কথা
বাংলাদেশের নির্বাচন নিয়ে কোন আগ্রহ নেই। আগ্রহ থাকার কোন কারণও নেই। হোক তা জাতীয় অথবা স্থানীয় পর্যায়ে। কারণ দেশটার নির্বাচনী প্রক্রিয়া এখন কেবল প্রশ্নবিদ্ধই নয়, বরং পা হতে মাথা পর্যন্ত ইঞ্জিনিয়ারড্। নির্বাচন মানে ক্ষমতাসীন দলের পেশী শক্তি প্রদর্শনের র্নিলজ্জ মহড়া।