বিকেলে ভোরের গল্প - পর্ব ৭
বার্লিন দেয়াল। দেশ, মহাদেশ, এমনকি সংসার বিভক্তির দেয়াল দেখেছি। সময়ের প্রবাহে সবই মেনে নিয়েছি। অভ্যস্ত হয়ে গেছি এসব বিবর্তনে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তাক্ত ইতিহাসের সাক্ষী এই বার্লিন দেয়ালের সামনে যতবার দাঁড়িয়েছি ততবার শিরদাঁড়া বেয়ে বয়ে গেছে অদ্ভুত একটা শীতল শিহরণ। মেনে নিতে কষ্ট হয় কেবল একজন মানুষের কারণে প্রাণ হারিয়ে ছিল কোটি কোটি মানুষ।