ইসরায়েলে ক্ষমতার পরিবর্তন তবে...
ইয়াইর লাপিড ও নাফতালি বেনেটের কোয়ালিশন আগামী সপ্তাহে বেঞ্জামিন নেতনিয়াহুর সরকারকে হটিয়ে সরকার গঠন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলে।
গত দু'বছর ধরে দেশটায় রাজনৈতিক সংকট চলছে। পর পর কয়েকটা নির্বাচন হলেও সরকার গঠনের মত কোন দলই আসন পাচ্ছিলনা। নেতনিয়াহুর দল লিকুদ পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেলেও Knesset'এ আস্থা ভোট পাওয়ার মত অবস্থায় ছিলনা। তাই অনেকটা অস্থায়ী সরকার প্রধান হয়ে দেশ চালাচ্ছিলেন নেতনিয়াহু।