সারোগেসি পদ্ধতি কি এবং কেন...

Submitted by WatchDog on Saturday, February 12, 2022

সন্তান জন্ম দেয়ার সারোগেসি পদ্ধতি দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে পশ্চিমা বিশ্বে। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন হলিউড অভিনেত্রী মডেল প্রিয়াংকা চোপরা ও গায়ক নিক জোনাস পরিবার। গর্ভধারন না করেও অভিনব পদ্ধতিতে কন্যা সন্তানের মা হয়েছেন মিস চোপড়া। বাংলাদেশের মত মুসলিম প্রধান দেশগুলোতে এ ধরণের গর্ভধারণ আইন ও ধর্মীয় বিচারে বৈধ কিনা তা স্পষ্ট নয়।

স্বৈরশাসকেরা দেশে দেশে, যুগে যুগে...

Submitted by WatchDog on Saturday, February 12, 2022

পুতিনের এক লাখ চল্লিশ হাজার সৈন্য প্রতিবেশী দেশ ইউক্রেইনকে চারদিক হতে ঘিরে রেখেছে। আজকের খবর, এই কাফেলায় আরও যোগ দিচ্ছে নৌ ও আকাশ পথের সেনারা। মোবিলাইজ করছে মেডিক্যাল ইউনিট। সীমান্তের দিকে টেনে আনছে ব্লাড ব্যাংক। সব বিচারে রুশরা প্রস্তুত ২০১৪ সালের ইউক্রেইন অভিযানের পুনরাবৃত্তি করতে।

কানেক্ট দ্যা ডটস...

Submitted by WatchDog on Saturday, February 12, 2022

খণ্ড খণ্ড কিছু ঘটনা, কিছু খবর, কিছু তথ্য ও বাস্তবতা এক সূতায় গাথার চেষ্টা করলে ঘোলাটে হলেও একটা ছবি দাঁড় করানো যাবে। আসুন সে চেষ্টাটাই করি।
খুনের ৪৮ ঘণ্টার ভেতর কালপ্রিটদের জনসম্মুখে হাজির করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী।
৪৮ ঘণ্টা কেন, একে একে ৪৮ দিন, ৪৮ মাস পেরিয়ে গেল। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ৪৮ বছরেও উৎঘাটিত হবেনা এ হত্যা রহস্য।
কিন্তু কেন? কি এমন ঘটনা ঘটেছিল সেদিন, অথবা কে এমন শক্তিশালী খুনি যাকে ১০ বছরেও ট্রেস করা যায়নি?

ক্রাইম এন্ড পানিশমেন্ট বাংলাদেশি ভার্সন!

Submitted by WatchDog on Saturday, February 5, 2022

ওসি প্রদীপ ও তার পার্টনার ইন ক্রাইম লিয়াকতকে ফাঁসি দিয়েছে নিম্ন আদালত। ন্যায় বিচার প্রত্যাশীদের অনেকের কাছে ক্রাইম এন্ড পানিশমেন্টের সহজ সরল সমীকরণের মত মনে হবে এ শাস্তি।
আসলেই কি তাই? একজন পুলিশ অফিসার দলবল নিয়ে বছরের পর বছর ধরে গুম, খুন, হত্যা, লুণ্ঠন চালিয়ে গেছে। কেবল ক্রস ফায়ারেই খুন করেছে শতাধিক মানুষ। তিনিই আইন, তিনিই বিচারক এবং তিনিই জল্লাদ, সদম্ভে এমনটাই তিনি জাহির করতেন। বিনিময়ে মমতাময়ী মা জননী, শান্তির টুকটুকে কবুতরের হাত হতে তুলে নিয়েছিলেন প্রাপ্য পুরস্কার।

তাসমান পাড়ের গল্প।

Submitted by WatchDog on Wednesday, January 19, 2022

সে রাতে আমাদের কারও চোখে আসবেনা জানা ছিল। শেয়ার করার মত গল্পের পাহাড় জমে ছিল দুজনের ভেতর। সাথে ছিল ফেলা আসা স্মৃতি রোমন্থন। যে স্মৃতি আমাদের নিয়ে গিয়েছিল ইউক্রেইনের ছোট এক শিল্প শহর হতে রুশ জার-তন্ত্রের রাজধানী সেন্ট পিটার্সবার্গে। সে তালিকায় আরও ছিল বাংলাদেশের নওগাঁর পত্নীতলা, বদলগাছি ও ধামুইরহাটের অনেক পথ-ঘাট।

রুশ-ইউক্রেইন সংঘাত, ঐতিহাসিক প্রেক্ষাপট ও ভবিষৎ বাস্তবতা!

Submitted by WatchDog on Wednesday, January 19, 2022

ইউক্রেন সীমান্তে ১ লক্ষ ২৭ হাজার রুশ সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। এবং অপেক্ষা করছে ক্রেমলিনের নির্দেশের। সন্দেহ নেই নির্দেশ পাওয়া মাত্র তারা সীমান্ত অতিক্রম করে ঢুকে পরবে প্রতিবেশী দেশে। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে খুব শীঘ্র এই অনুপ্রবেশ ঘটতে যাচ্ছে।

কেন এই সৈন্য সমাবেশ, কেনই বা সামরিক অভিযান, সোভিয়েত দেশের পতন ও রুশ ফেডারেশনের উত্থান সম্পর্কে যাদের জানা নেই তাদের জন্যে ব্যপার গুলো ধাঁধার মত মনে হবে। কারণ ইউক্রেইন তার পরাক্রমশালী প্রতিবেশীর সীমান্তে এমন কোন উস্কানিমূলক প্ররোচনা দেয়নি যার জন্যে লক্ষাধিক সৈন্য নিয়ে তুলনামূলক দুর্বল একটা দেশ আক্রমণ করতে হবে। কিন্তু রুশরা তাই করতে যাচ্ছে।

বিকেলে ভোরের গল্প…

Submitted by WatchDog on Saturday, January 8, 2022

ওটাই ছিল আমার শেষ বিলাত যাত্রা। অনেক স্মৃতি, অনেক কাহিনী, অনেক গল্পের শেষ হবে এ গ্রীষ্মের পর। ১৯৭৬ সালে শুরু হওয়া জার্নির ইতি টানবো এ যাত্রায়। মাঝখানে বাল্টিক সাগরের পানি অনেকদূর গড়িয়ে যাবে। দুই পৃথিবীর দুই জীবন খুব কাছ হতে দেখার সুযোগ হবে। দেখা হবে অনেক দেশ। পরিচয় হবে হরেক রকম মানুষের সাথ। কৈশোর

থিওনেস্টে বাগোসোরা...

Submitted by WatchDog on Saturday, December 4, 2021

১৯৯৪ সালের ৬ই এপ্রিল সন্ধ্যা বেলা। মধ্য আফ্রিকার দেশ রুয়ান্ডার প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানা ও বুরুন্ডির প্রেসিডেন্ট সাইপ্রিয়েন এনটারিয়ামিরাকে নিয়ে একটি বিমান রুয়ান্ডার রাজধানী কিগালিতে ল্যান্ড করতে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করেই ছুটে এলো একটা সার্ফেস-টু এয়ার মিসাইল। এবং নিমিষেই ছিন্নভিন্ন করে দেয় দুই দেশের দুই প্রেসিডেন্ট বহনকারী কিগালি বাউন্ড ফ্লাইটটিকে। এভাবেই অবসান হয় সামরিক স্বৈরশাসক হাবিয়ারিনামার একুশ বছরের অবৈধ শাসন।
হুতু ও তুতসি এথনিসিটির দেশ রুয়ান্ডা। দেশটায় রাজনৈতি, সামাজিক ও রেসিয়াল বিভক্তি এতটাই উৎকট ও আগ্রাসী ছিল যা হুতু ও তুতসিদের একে অপরের রক্ত পান পর্যন্ত জাস্টিফাই করত।

মৃত্যু পথযাত্রী খালেদা জিয়া...

Submitted by WatchDog on Friday, November 19, 2021

রাজনীতি আমার জন্যে বড় ধরনের এক চ্যালেঞ্জ। রাজনীতি কি ও কেন এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একেক দেশে একেক রকম উত্তর পেয়েছি যা আমাকে বিভ্রান্ত করেছে। রাজনীতির নামে সমাজতান্ত্রিক বিশ্বে ক্ষমতাসীনরা নাগরিকদের মৌলিক অধিকার কেড়ে নিয়ে নিজেদের আধিপত্য পোক্ত করার ব্যভিচারকেও রাজনীতি আখ্যায়িত করতে শুনেছি। মধ্যপ্রাচ্যের রাজা-বাদশার দল নিজেদের বিলাস বহুল জীবন নিশ্চিত করতে গিয়ে রাজনীতিকে নিজেদের মত করে উপস্থাপন করে গেছেন। ইসরায়েল নামের রাষ্ট্র প্যালেষ্টাইনিদের জাতিসত্তাকে অস্বীকার করে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে রাজনীতির নামে।

একজন মালালা ইউসুফজাই!

Submitted by WatchDog on Thursday, November 11, 2021

আসুন কল্পনা করি এমন একটা সিচুয়েশান; মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের বেশকটা দেশ বাংলাদেশিদের জন্যে স্ব স্ব দেশ উন্মুক্ত করে দিয়েছে। শুধু তাই নয়, শত শত বিমান শাহজালাল বিমান বন্দরে অপেক্ষায় আছে "আগে আসলে আগে যাবে" এমন শর্তে বাংলাদেশিদের নিয়ে উড়াল দেয়ার জন্যে।
এবার আসুন কল্পনা করি ঢাকার বাস্তবতা:
কয়েক কোটি মানুষ পঙ্গপালের মত ধেয়ে আসছে বিমান বন্দরের দিকে। ষ্ট্যাম্পপিডে দলিত মথিত হয়ে মানুষ ভর্তা হচ্ছে আলুর মত।