মৃত্যু পথযাত্রী খালেদা জিয়া...
রাজনীতি আমার জন্যে বড় ধরনের এক চ্যালেঞ্জ। রাজনীতি কি ও কেন এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একেক দেশে একেক রকম উত্তর পেয়েছি যা আমাকে বিভ্রান্ত করেছে। রাজনীতির নামে সমাজতান্ত্রিক বিশ্বে ক্ষমতাসীনরা নাগরিকদের মৌলিক অধিকার কেড়ে নিয়ে নিজেদের আধিপত্য পোক্ত করার ব্যভিচারকেও রাজনীতি আখ্যায়িত করতে শুনেছি। মধ্যপ্রাচ্যের রাজা-বাদশার দল নিজেদের বিলাস বহুল জীবন নিশ্চিত করতে গিয়ে রাজনীতিকে নিজেদের মত করে উপস্থাপন করে গেছেন। ইসরায়েল নামের রাষ্ট্র প্যালেষ্টাইনিদের জাতিসত্তাকে অস্বীকার করে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে রাজনীতির নামে।