জীবন যেখানে যেমন...

Submitted by WatchDog on Saturday, May 27, 2023
প্রতিবেশী মেক্সিকানদের নিয়ে এ দেশে অনেকের অনেক রকম এলার্জি আছে, বিশেষকরে ট্রাম্প ও তার মুরিদানদের। অবশ্য এসব এলার্জির প্রায় সবটাই রাজনৈতিক। বাস্তবতা হচ্ছে এ দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে মেক্সিকানদের কোন বিকল্প নেই। হোক তা বৈধ অথবা অবৈধ অভিবাসী মেক্সিকান।

ছোট হয়ে আসছে পৃথিবী...

Submitted by WatchDog on Saturday, May 27, 2023
২০২০ সালের প্রেসিডেন্টশিয়াল নির্বাচন-কালীন সময় আমি অনেক লেখায় উল্লেখ করেছিলাম সময় আসবে যখন তখনকার রানিং প্রেসিডেন্ট ডোনান্ড জন ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতে হবে এবং অপরাধ প্রমাণিত হলে জেলের ভাত খেতে হবে। এ নিয়ে অনেকে ঠাট্টা মশকরা করেছিলেন। আমেরিকান বিচার ব্যবস্থাকে বাংলাদেশী লেভেলে নামিয়ে এনে টিটকারি করেছিলেন। ম্যাসেজ ফর দেম!

ক্রাইম এন্ড পানিশমেন্ট...আরাভ খান হয়ে ডোনাল্ড ট্রাম্প!

Submitted by WatchDog on Saturday, May 27, 2023
বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের দেশগুলোতে প্রাক্তন একজন মার্কিন প্রেসিডেন্টের জেলে যাওয়া কোন ঘটনা না। এসব দেশকে খবরের তুঙ্গে রাখতে স্থানীয় সংবাদই যথেষ্ট। এই যেমন আরাভ খান ও তার দুবাইস্থ জুয়েলারি দোকানে ৪৫ কোটি টাকার স্বর্ণের বাজপাখি। একজন খুনি দেশটার আইন ও ব্যবস্থাকে ম্যানেজ করে নিজের জেলটার্ম তৃতীয় একজনকে দিয়ে খাটায় এবং নিরাপদে প্রতিবেশী দেশে পালিয়ে গিয়ে নতুন পরিচয়ে আবির্ভূত হয়। পরিবর্তীতে দুবাইকে গিয়ে ফেঁদে বসে এমন এক ব্যবসা যা কোন সাধারণ বাংলাদেশির জন্যে আকাশ কুসুম কল্পনা কেবল। স্বৈরতান্ত্রিক লুটেরা দেশের এসব ঘটনায় আমরা কেন নতুন করে অবাক হই তা বুঝার মগজ আমার নেই।

সাকিব আল হাসান...খলনায়ক না দেবতা!

Submitted by WatchDog on Saturday, May 27, 2023
ক্রিকেট তারকা সাকিব হাল হাসানকে কি আমরা কি অমরত্বের দিকে নিয়ে যাচ্ছি, যেমনটা নিয়ে গেছি রাজনীতিবিদ শেখ মুজিবকে? হুম! কাকে কে কোথায় নিয়ে যাবে পছন্দ নিজেদের। সবই ব্যক্তি স্বাধীনতা ও ফ্রীডম অব স্পীচের অংশ।

অফিস আদালত দেশ বিদেশে...

Submitted by WatchDog on Saturday, May 27, 2023

জেফ্রি রড্রিগেস ছিল ইঞ্জিনিয়ারিং ম্যানেজার। আমার ইমিডিয়েট বস। তাও লম্বা সময় ধরে। ডোনাল্ড ছিল ডিপার্টমেন্টের ডিরেক্টর, অর্থাৎ বসের বস। ডোনাল্ড ও জেফ্রির আলাদা রুম থাকলেও আমার জন্যে নির্দিষ্ট ছিল সুসজ্জিত একটা কিউবিক। দুজনের রুম ও আমার কিউবিক পাশাপাশি হওয়ার কারণে অকারণে প্রায়ই আমাদের দেখা হয়ে যেত। মাঝে মধ্যে তাদের রুমে ঢুকে হরেক রকম বিষয় নিয়ে আলাপ করি। ওরাও আমার কিউবিকে আসে। দ্বিতীয় কো্ন চেয়ার না থাকায় আমার লো হাইটের ফাইল কেবিনেটে বসে অফিসিয়াল আন-অফিসিয়াল গল্প করে।

"আমি বিদ্যুৎ দিয়েছি, টিভি দিয়েছি..."

Submitted by WatchDog on Saturday, May 27, 2023

গণতন্ত্র হচ্ছে একটি ধারাবাহিক চর্চা। এ চর্চা লম্বা সময় ধরে ব্যহত হলে একটা প্রজন্মের কাছে এর আসল মূল্যবোধ ফিকে হয়ে আসে। এবং এক সময় ভুলে যায় গণতন্ত্র কি এবং কেন। গর্বাচেভের আগে সোভিয়েত দেশে গণতন্ত্র চর্চার রেওয়াজ ছিলনা। ওখানে একে একে শাসন করে গেছে স্তালিন, ব্রেজনেভদের মত একনায়ক ও তাদের অধীনে পরিচালিত ফ্যাসিবাদ।

In America no one is above the law!

Submitted by WatchDog on Saturday, May 27, 2023
মিথ্যা প্রচারণার মেগা ফোন হিসাবে কাজ করেছিল দেশটার কট্টর ডানপন্থী মিডিয়া নেটওয়ার্ক ফক্স নিউজ। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে এই মিথ্যার পক্ষে সাফাই গেয়ে ফক্স নিউজের টাকার কার্লসন, জেনিন পেরো, শন হেনেটি, লওরা ইনগ্রাম, সহ গোটা নেটওয়ার্ক উঠেপড়ে লেগেছিল বাইডেন বিজয়ের বিরুদ্ধে।

বাবু কিশোর কুমার ও বিদ্যানন্দ!

Submitted by WatchDog on Saturday, May 27, 2023
নেট দুনিয়ার নতুন হিরো হিসাবে আবির্ভুত হয়েছেন জনৈক কিশোর কুমার ও তার বিদ্যানন্দ। বিদ্যানন্দের কথা অনেকদিন ধরেই শুনে আসছি। জানতাম তারা ১ টাকায় আন্ডার প্রিভিলেইজডদের কাছে খাবার পৌছে দেয়। কিন্তু কোন কারনে এই প্রতিষ্ঠান নিয়ে এত হৈ চৈ হচ্ছে তার অরিজিন খুঁজে পাচ্ছিনা।

পেরু ও তার প্রেসিডেন্ট সমূহ!

Submitted by WatchDog on Saturday, May 27, 2023
একই জেলখানায় যখন একটা দেশের ৩ প্রেসিডেন্ট 'মেহমান' হয়ে আসেন তখন ঐ জেলখানার ফেইসভ্যালু কতটা বেড়ে যায় তা অনুধাবন করতে আমাদের ইমাজিনেশনকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে হবে। চলুন আমাদের মত তৃতীয় বিশ্বের একটা দেশে ঘুরে আসি যেখানে এমনটা ঘটেছে। দক্ষিন আমেরিকার দেশ পেরুতে এমনটাই ঘটেছে গেল শুক্রবার।

গরিব নয়, গরিবি হটাও...

Submitted by WatchDog on Saturday, May 27, 2023
সোশ্যাল মিডিয়ায় সপ্তাহ-খানেক ধরে ট্রলের বন্যা বয়ে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 'হিট অফিসার' নিয়োগ নিয়ে। যতটা না নিয়োগ তার চাইতে অনেক বেশী ট্রল করা হচ্ছে খোদ হিট অফিসারকে নিয়ে।