হামাসের জন্ম...
১৯৮৭ সালের ৮ই ডিসেম্বর। অধিকৃত গাজার জাবালইয়া শরণার্থী শিবিরে ৪ জন ফিলিস্তিনি শ্রমিককে গাড়ি চাপা দিয়ে হত্যা করে ইসরায়েলিরা। এবং পরদিন হতেই শুরু হয় ফিলিস্তিনিদের অল-আউট প্রতিবাদ ও প্রতিরোধ, যা পরবর্তীতে প্রথম ইন্তেফাদা নামে পরিচিতি লাভ করে। ফিলিস্তিনিদের এই রক্তাক্ত প্রতিবাদ স্থায়ী হয় ৫ বছরের উপর।