মাত্র চার মাস বয়স জাতীয় নির্বাচনের তাই পরবর্তী সংসদ নির্বাচন নিয়ে কথা বলার সময় বোধহয় এখনও হয়নি। তবে সদ্য সমাপ্ত ক্রিকেট বোর্ডের নির্বাচন কিছুটা হলেও আভাষ দিয়ে গেছে এই সরকারের অধীনে নির্বাচন কেমন হতে যাচ্ছে। অনেকে উত্তর কোরিয়ার লৌহমানব কিম জং উনকে যেভাবে তার দেশের জনগণ নির্বাচিত করে থাকে তার সাথে তুলনা করছেন। সংস্কার সংক্রান্ত ইন্টেরিমের অধ্যাদেশ এবং তার উপর গণভোটের রায় বিএনপি সরকার কেন আমলে নেয়নি তা তামিম ইকবালের সভাপতি নির্বাচিত হওয়া হতে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে।
এনসিপি নেতা ও তুখোড় বক্তা তুষার সারোয়ারের মুখ হতে শোনা কিছু কথা মগজে স্থায়ী হয়ে আছে বিভিন্ন কারণে। তিনি নাকি নিজ কানে শুনেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন, বিপ্লব বছর বছর হয়না... আওয়ামী লীগকে হটাতে ১৫ বছরের উপর লেগেছে...আগে আমরা ১৫ বছর ক্ষমতায় থাকি তারপর সংস্কার ফংস্কার দেখা যাবে...।
দেশে এখন হত্যা, খুন, জখম, চাঁদাবাজি, টেন্ডারবাজীর ভরা যৌবন। পাশাপাশি গর্তে লুকানো আওয়ামী শেয়ালদের হুক্কাহুয়ায় ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। এসব নিয়ে কথা বলতে ফোন করেছিলাম আমার এলাকার উঁচু মাপের এক বিএনপি নেতাকে। জিজ্ঞাস করেছিলাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উত্থান ঠেকাতে তাদের পরিকল্পনার কি। অনেকটা ধমকের সুরে আমাকে থামিয়ে দিয়ে বললেন...আওয়ামী লীগ সোদার সময় নাই আমাদের, সময় এখন মাল কামানোর, তাই করছি।
তামিম ইকবালের জন্যে আসলেই মায়া হচ্ছে। একটা জনপ্রিয় খেলাকে কলুষিত করতে সাকিব আল হাসান যে কলঙ্কময় অধ্যায় পিছনে রেখে গেছেন সে অধ্যায়কে ফুলে ফলে পল্লবিত করার প্রতিজ্ঞা নিয়েই যেন তিনি চেয়ারে বসেছেন। সাকিব মাশরাফির পতনের ইতিহাস হতে শিক্ষা না নিয়ে নিজেই ইতিহাস হতে চাইছেন।
তবে তারও জানার কথা এ ইতিহাসের শেষ কোন গলিতে।