ভাষা এক হলেই যে দেশ এক হয়না তার উদাহরণ ভুরি ভুরি। সেন্ট্রাল ও দক্ষিণ আমেরিকার কথাই যদি ধরি এক ব্রাজিল ছাড়া ওখানে যত দেশ আছে সব দেশের ভাষা স্প্যানিশ। ওরা এক ছিলনা, এখনও নেই এবং কোনদিন হবেও না। ভাষা এক হলেও আয়ারল্যান্ড ইউকে হতে বেরিয়ে স্বাধীন রাষ্ট্র হিসাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাশাপাশি থেকেও এক ভাষা ওদের এক করতে পারেনি। ভাষার মত ধর্মও পারেনা দেশ ও জাতিকে এক করতে। মধ্যপ্রাচ্যের কথা বাদ দিলাম, আমরাও পাকিস্তান পেয়েছিলাম ধর্মের ভিত্তিতে। কিন্তু সে ধর্ম আমাদের আইডেন্টিটি টিকিয়ে রাখার জন্যে যথেষ্ট হয়নি।
স্থলপথে পায়ে হেটে বাংলাদেশে প্রবেশ করে ভারতের দাদা যে বয়ান দিলেন তার হিসাব ১৯৪৭ সালেই এ জাতি চুকিয়ে ফেলেছে। ওখানে ফিরে যাওয়ার কোন রাস্তাই এখন আর খোলা নেই।
১৬০ কোটি নিয়ে কথা বলার আগে ত্রিবেদী বাবুকে দুই দেশের সীমান্ত এলাকার নো-ম্যানসল্যান্ডে ঘুরিয়া আনা উচিৎ ছিল। ওখানে কিছু মানুষ মানবেতর জীবন যাপন করছে কেবল মুসলমান ও জন্মগত বাংলাদেশি হওয়ার কারণে। সীমান্তের এপারে এসে এক আকাশ বাতাসের রবীন্দ্র সংগীত গাওয়ার আগে নিজের পাছা পরিষ্কার করাটা ছিল জরুরি