চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশসহ গ্রেপ্তার ৭
Wednesday, 27 January 2010
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে বর্তমান ও সাবেক ৩ পুলিশসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে নগরীর কোতোয়ালি থানা পুলিশ। মহানগরীর জেল রোড এলাকার আনসার ক্লাবের সামনে থেকে গতকাল সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে একজন বর্তমানে দামপাড়া পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত এবং ইতিপূর্বে ছিনতাইয়ের দায়ে চাকরিচ্যুত সাবেক দুই পুলিশ কনস্টেবলও রয়েছে। তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাপ এবং তাদের বহনকারী মাইক্রেবাসটিও উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার কাজী হেলাল উদ্দিন জানান, ডাকাতির উদ্দেশ্যে যাত্রার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি জানান, সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা হলো, পুলিশ কনস্টেবল নূরুল ইসলাম সুমন (৩১), সাবেক দুই পুলিশ কনস্টেবল সাজ্জাদ হোসেন রনি (২৮) ও গোলাম মোস্তফা (২৮) এবং ডাকাত দলের সরদার কামরুল ইসলাম (৩২), জাবেদ (২৬), মো. কামাল (৪০) ও আলাউদ্দিন (৪৫)। অভিযানে নেতৃত্বদানকারী কোতোয়ালি থানার এসআই মো. মহসিন জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া পুলিশ কনস্টেবল নূরুল ইসলাম সুমন নগরীর দামপাড়া পুলিশ লাইনে কর্মরত। অপর দুই সাবেক পুলিশ কনস্টেবল কোতোয়ালি থানায় কর্মরত অবস্থায় ২০০৮ সালের মে মাসে নগরীর শহীদ মিনারের সামনে ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরা পড়ে। এরপর তাদের চাকরি থেকে সাসপেন্ড করা হয়। সংঘবদ্ধ এই ডাকাত দলের সদস্যরা নগরীসহ জেলার বিভিন্ন স্থানে পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
source: http://www.mzamin.com/index.php?option=com_content&task=view&id=3899&Ite...
- Forums:
JUST VIEWED
Last viewed:
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগের দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষে আহত ১০
- সম্মেলন শুভেচ্ছা, বিএনপি!
- ইন্টারনেটের ফাঁদে চলছে প্রতারণা, বিকৃতি
- Bangladesh to get $100 mln loan for clean energy
- কি হচ্ছে পাকিস্থানে?
- যেখানে মানবতা নির্বাসিতঃ ককো-৪
- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গাড়ি ভাঙচুর করেছে
- হায়রে সোনা! এখানেও ভেজাল!!!
- ‘বেগম জিয়ার ‘চুরির শাসনামলে’ কোটি কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে তারেকের বিরুদ্ধে: লন্ডন ইকনোমিস্টের মন্তব্য
- লাদেনের মেয়েকে তেহরান ছাড়ার অনুমতির আহ্বান
- Calling all Bangladeshis...
- Mujib's killers must hang: SC
- দ্যা ডে আফটার
- প্রাথমিকের প্রশ্ন ফাঁস
- ৫০ কমান্ডো ও বিপন্ন স্বাধীনতা!
Latest Blogs
- আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প...
- মৃত্যুর আগাম শোক...
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- দ্যা ডে আফটার
- ক্যু আর্কিটেক্টদের মোবারকবাদ
- ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প
- ডিজিটাল কফিনে দিন বদলের দাফন। তথ্যই কথা বলে...
- Theory of সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং...
- দেবতা বনাম উর্দিওয়ালা...নতুন পর্ব!
- একজন বিচারক ও এক রাতে ১ কোটি আয়ের কেচ্ছা!
Recent Comments
- মুহূর্তেই ছিন্ন স্নেহের বাঁধন...
3 days 11 hours ago - আমিও
2 weeks 4 days ago - about canada immigration
3 weeks 4 days ago - ঘুষ না পেয়ে মুক্তি দেননি বিচারক
3 weeks 6 days ago - কোটি কোটি রুহুল আমিন কী চায়?
3 weeks 6 days ago - হুম!
4 weeks 2 days ago - ধন্যবাদ...
4 weeks 2 days ago - Its really a great invention.
4 weeks 4 days ago - গুপ্ত হত্যার শেষ শিকার..., একটি রম্য রচনা
5 weeks 2 days ago - Not fair!
5 weeks 4 days ago





Post new comment