যেখানে মানবতা নির্বাসিতঃ ককো-৪
উদ্ধারের নামে যাত্রীদের মালামাল লুট করেছে আওয়ামী লীগ
লালমোহন বিএনপি’র অভিযোগ
লালমোহন (ভোলা) সংবাদদাতা
লালমোহন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও পৌর মেয়র এনায়েত কবির ও স্খানীয় বিএনপি নেতারা গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ঘটনাকবলিত কোকো-৪ লঞ্চ উদ্ধার তৎপরতার নামে আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে যাত্রীদের মালামালে ব্যাপক লুটপাট চালিয়েছে। এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে কয়েকজন বিএনপি কর্মী সেখানে লাঞ্ছিত হয়েছে বলে দাবি করেন বিএনপি নেতারা। তারা বলেন, লঞ্চ দুর্ঘটনার পর দায়ের হওয়া মামলায় বিএনপি নেতাকর্মীদের জড়ানোর অপতৎপরতা চলছে। ইতোমধ্যে জাহাঙ্গীর নামে এক বিএনপি কর্মীকে গ্রেফতারের মাধ্যমে হয়রানির প্রক্রিয়া শুরুহয়েছে বলে দাবি করেন তারা। বিএনপি নেতারা বলেন, এখানকার তথাকথিত ও বিতর্কিত এমপি’র নির্দেশে এসব অপরাজনীতি চলছে।
তারা ক্ষোভের সাথে বলেন, স্বজনরা এখনো তেঁতুলিয়ার পাড়ে লাশের অপেক্ষায় থাকলেও ক্ষমতাশীনরা লঞ্চ দুর্ঘটনাকে পুঁজি করে মামলাবাজি ও হয়রানি করে আসছে। তারা বলেন, ২০০৩ সালের নাসরিন লঞ্চ ডুবে যাওয়ার পর ক্ষমতাশীন দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের লোক ছাড়াও সবার জন্য উদ্ধার ও সহযোগিতার দ্বার উন্মুক্ত করে দেয়া হয়েছিল। তখন লালমোহন হাইস্কুল মাঠে ক্যাম্প করে আটটি মাইক্রোবাস রিজার্ভ রাখা হয়েছিল নিহতদের লাশ গন্তব্যে পৌঁছানোর জন্য। মেডিক্যাল টিম গঠন করে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়েছিল। তারা আরো বলেন, পুলিশের উপস্খিতিতে আওয়ামী লীগের কর্মীরা লাশ বের করার চেয়ে তাদের লাগেজ, ব্যাগ ও মালামাল হাতিয়ে নেয়ার দিকে মনোযোগী হয়েছিল।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, উপজেলা বিএনপি’র পক্ষ থেকে আহত ও নিহতদের বাড়িতে পৌঁছার জন্য যাতায়াতের ভাড়ার ব্যবস্খা করা হয়। প্রাথমিকভাবে তাদের শাড়ি, লুঙ্গি ও গেঞ্জিসহ সাধারণ পোশাকের ব্যবস্খা করা হয়। উপজেলা বিএনপি’র আহ্বায়ক এনায়েত কবীর বলেন, বিশেষ সহযোগিতার জন্য ফান্ড সংগ্রহ চলছে। আমরা মিথ্যা মামলা ও হয়রানির আতঙ্কে রয়েছি। মাত্রা ছাড়িয়ে গেলে আমাদের কর্মীরা প্রতিবাদী হয়ে উঠতে পারে। এ সময় উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক আবু বাশার সেলিম, আক্তারুজ্জামান টিটব, পৌর বিএনপি’র আহ্বায়ক জসীম উদ্দিন আহমেদ, যুগ্ম-আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, পৌর যুবদল সভাপতি ঈমাম হোসেনসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতারা উপস্খিত ছিলেন।
মানববন্ধন
এ দিকে ভোলার লালমোহনে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও নিরাপদ নৌ-যাতায়াত বাস্তবায়নের দাবিতে মানববìধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাকার লালমোহন উপজেলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতি ও লালমোহন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। গতকাল বুধবার সকাল ১১টায় লালমোহন সদর রোডে এ মানববìধন কর্মসূচি পালিত হয়। মানববìধনে লালমোহন পৌর মেয়র এনায়েত কবির, ঢাকার লালমোহন উপজেলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমেদ, সম্পাদক মোকাম্মেল হক নবীন, লালমোহন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক দিদার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম রিপনসহ লালমোহনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী, সাধারণ মানুষ কালো ব্যাজ ধারণ করে মানববìধনে অংশ নেন। মানববìধনে বক্তারা ত্রুটিপূর্ণ নৌযান প্রত্যাহার, রোটেশন প্রথা বাতিল, অতিরিক্ত যাত্রী বোঝাই বìধ, যাত্রীবাহী লঞ্চে মালামাল বহন বìধসহ ১৩টি দাবি জানান।
http://www.dailynayadiganta.com/fullnews.asp?News_ID=181643&sec=1
- Forums:
JUST VIEWED
Last viewed:
- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গাড়ি ভাঙচুর করেছে
- হায়রে সোনা! এখানেও ভেজাল!!!
- ‘বেগম জিয়ার ‘চুরির শাসনামলে’ কোটি কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে তারেকের বিরুদ্ধে: লন্ডন ইকনোমিস্টের মন্তব্য
- লাদেনের মেয়েকে তেহরান ছাড়ার অনুমতির আহ্বান
- Calling all Bangladeshis...
- Mujib's killers must hang: SC
- দ্যা ডে আফটার
- প্রাথমিকের প্রশ্ন ফাঁস
- ৫০ কমান্ডো ও বিপন্ন স্বাধীনতা!
- ওয়ারিদ আউট (৭০%), ভার্তী ইন, কিছু প্রশ্ন!
- ভবিষৎ টেন্ডারবাজীর আগাম প্রস্তূতি
- রংপুরের চতরা ইউনিয়ন বনাম কোপেনহেগেনের বিশ্ব জলবায়ু সন্মেলন...
- হুমায়ুন আহমেদের নাটক 'হিমু'
- ঈদ মোবারক
- Country Comparison : Electricity - production
Latest Blogs
- আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প...
- মৃত্যুর আগাম শোক...
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- দ্যা ডে আফটার
- ক্যু আর্কিটেক্টদের মোবারকবাদ
- ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প
- ডিজিটাল কফিনে দিন বদলের দাফন। তথ্যই কথা বলে...
- Theory of সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং...
- দেবতা বনাম উর্দিওয়ালা...নতুন পর্ব!
- একজন বিচারক ও এক রাতে ১ কোটি আয়ের কেচ্ছা!
Recent Comments
- মুহূর্তেই ছিন্ন স্নেহের বাঁধন...
3 days 11 hours ago - আমিও
2 weeks 4 days ago - about canada immigration
3 weeks 4 days ago - ঘুষ না পেয়ে মুক্তি দেননি বিচারক
3 weeks 6 days ago - কোটি কোটি রুহুল আমিন কী চায়?
3 weeks 6 days ago - হুম!
4 weeks 2 days ago - ধন্যবাদ...
4 weeks 2 days ago - Its really a great invention.
4 weeks 4 days ago - গুপ্ত হত্যার শেষ শিকার..., একটি রম্য রচনা
5 weeks 2 days ago - Not fair!
5 weeks 4 days ago





Post new comment