Crime & Punishment, No 19 - Osman Gani

বনরাক্ষশ ওসমান গনির ১২ বছর ও স্ত্রীর ৩ বছর জেল। বনখেকো হিসেবে পরিচিত সাবেক প্রধান বন সংরৰক ওসমান গনিকে দুর্নীতির দায়ে ১২ বছরের জেল এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুর্নীতিতে সহায়তা করার দায়ে তার স্ত্রী মোহসেনারা গনিকে তিন বছরের সশ্রম জেল ও এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ৩ কোটি ৬০ লাখ টাকার সম্পদ ও ২৭০ ভরি স্বর্ণালঙ্কার বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে।
গতকাল বিশেষ জজ আদালত ১০-এর বিচারক এ কে এম আরিফুর রহমান দুর্নীতি দমন কমিশনের করা এ মামলার রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে ওসমান গনি জেলে ও মোহসেনারা গনি পলাতক আছেন।
রায়ে সম্পদের হিসাব গোপন করার দায়ে ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনে দুই বছরের জেল ও অবৈধ সম্পদ অর্জন করার দায়ে ১০ বছরের সশ্রম জেল এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরো এক বছরের সশ্রম জেল ভোগ করতে হবে। অন্যদিকে মোহসেনারা গনিকে তিন বছরের সশ্রম জেল ও এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরো ছয় মাসের জেল ভোগ করতে হবে। এছাড়াও রায়ে ওসমান গনির নামে থাকা ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ ও তার স্ত্রীর নামের ২ কোটি ৮০ লাখ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে গত বছরের ২৬ জুলাই উত্তরা থানায় সম্পদের হিসাব গোপন করা ও অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে মামলা করেন। কমিশনের সহকারী পরিচালক আখতার হামিদ ভূইয়া ১৩ ডিসেম্বর তদনত্দ প্রতিবেদন দাখিল করেন। মামলার বিবরণীতে বলা হয়, ওসমান গনি ৪ কোটি ৯৬ লাখ ৮১ হাজার ৪৬৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া দুর্নীতি দমন কমিশনে জমা দেয়া সম্পদের বিবরণীতে ১ কোটি ২ লাখ ৫৩ হাজার ৫৮৪ টাকার সম্পদ গোপন করেছেন।
- Tag this post:
- Printer-friendly version
- 1790 reads
JUST VIEWED
Last viewed:
- Should student politics be banned?
- New TV channels to get licences soon
- Mowlana Abdul Hamid Khan Bhasani
- Crime & Punishment, No 8 - Haji Salim
- ১৯৭১ সালের অস্থায়ী বাংলাদেশ সরকার
- The Bangali Genocide, 1971 The Bangali Holocaust
- A link to valuable documents
- ১৫ই আগষ্ট রাতে যা ঘটেছিল...
- History of American Sign Language
- History speaks itself
- স্বাধীনতা যুদ্বে মতিয়া চৌধুরী
- APRIL FOOL!!! A DISHONEST TRADITION.
- Dr. Yunus and the future of Bangladesh
- যুক্তরাষ্ট্রের ৬ বিশিষ্ট ব্যক্তিকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়ার প্রস্তাব
- চাল নিয়ে চালবাজী
Latest Blogs
- লুটের টাকায় বেশ্যা নাচে
- আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প...
- মৃত্যুর আগাম শোক...
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- দ্যা ডে আফটার
- ক্যু আর্কিটেক্টদের মোবারকবাদ
- ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প
- ডিজিটাল কফিনে দিন বদলের দাফন। তথ্যই কথা বলে...
- Theory of সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং...
- দেবতা বনাম উর্দিওয়ালা...নতুন পর্ব!
Recent Comments
- মুহূর্তেই ছিন্ন স্নেহের বাঁধন...
1 week 3 days ago - আমিও
3 weeks 4 days ago - about canada immigration
4 weeks 4 days ago - ঘুষ না পেয়ে মুক্তি দেননি বিচারক
4 weeks 6 days ago - কোটি কোটি রুহুল আমিন কী চায়?
4 weeks 6 days ago - হুম!
5 weeks 2 days ago - ধন্যবাদ...
5 weeks 2 days ago - Its really a great invention.
5 weeks 4 days ago - গুপ্ত হত্যার শেষ শিকার..., একটি রম্য রচনা
6 weeks 2 days ago - Not fair!
6 weeks 4 days ago





Comments
কালো টাকা সাদা
তিনি ছাড়া পেয়ে তার চুরি করা সম্পদের উপর ১০% ট্যাক্স দিয়ে সব কালো টাকা সাদা করে নিবে।
বন ভক্ষক
বন ভক্ষক সাহেব ছাড়া পেয়ে নিশ্চই ফিরে যাবে তার পুরানো অভ্যাসে। কয়লা ধুলে কি ময়লা যায়?
Forest eater...
Where is this gentleman now? Did political blessing helped him to get out from prison? Awami Deputy Sajeda Chowdhury was one of the beneficiaries of his tenure. Hope she paid her due to this Osman the Great.
Post new comment