Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য এবং প্রাসঙ্গিক ভাবনা

Bangladeshi Finance Minister
অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে আমি কিছুটা হতবাক হয়েছি। তিনি বলেছেন সরকার বিদ্যুৎ বাদে সব কিছুতেই সফলতা অর্জন করেছেন। আমাদের জীবন যেখানে বিদ্যুৎকে ঘিরে ঘুরপাক খায় সেখানে অর্থমন্ত্রী সফলতার তৃপ্তির ঢেকুর ফেলেন কিভাবে? তারপরে ও দেখা যাক উনারা কোন ক্ষেত্রে সফলতা অর্জন করেছেন--

ঢাকাকে কি উনারা জানজট মুক্ত করতে পেরেছেন বা করতে পারার চিন্তা করেছেন?
আইন শৃংখলা পরিস্থিতি্র যে নাজুক অবস্থা তাতে করে তিনি কি করে দাবী করেন যে সরকার সকল ক্ষেত্রেই সফল?
পানির অভাবে ঢাকা কারবালা হয়ে যাচ্ছে। উনি কি করে সকল ক্ষেত্রে সফলতার দাবী করেন?
কৃষকের উৎপাদিত পন্যের ন্যায্য মুল্য দিতে পেরেছেন?

আসুন এইবার উনাদের সফলতার কথা বলি--
উনারা নাম বদলানোতে সফলতা অর্জন করেছেন
উনারা প্রতিহিংসার রাজনিতিতে সফলতা অর্জন করেছেন
উনারা বংগবন্ধুরর পরিবারের আজীবন নিরাপত্তা দিতে সফলতা অর্জন করেছেন
উনারা বংগবন্ধুর খুনিদের ফাঁসি দিতে পেরেছেন
হয়তো যুদ্ধাপরাধী বিচারের ক্ষত্রে ও উনারা সফলতা অর্জন করবেন
এই কি উনাদের সফলতা?
দেশের মানুষের মৌলিক চাহিদা পুরন না করে আজাইরা সফলতা অর্জনে জনগনের লাভ কতটুকু পাঠক মাত্রই তা অনুধাবন করবেন।

Comments

বিদ্যুৎ ছাড়া সব ক্ষেত্রেই সরকার সফলভাবে দেশ চালাচ্ছে

Bangladeshi Finance Minister
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকার গত দেড় বছর সফলভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হয়েছে। তবে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সফল হতে পারেনি। জ্বালানি উৎপাদন ও সঞ্চালনে সময়ের প্রয়োজন। জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী জুলাই মাসের মধ্যে ৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে। তিনি বলেন, জ্বালানি না থাকলে শিল্প-কারখানা গড়ে তোলা সম্ভব নয়। বিগত ৭ বছর দুর্বৃত্ত সরকারের নেতৃত্বে দেশ পরিচালিত হয়েছে। এরা লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছে। পরিবর্তন করেছে নিজেদের ভাগ্য। তিনি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সিলেট বিভাগ শিক্ষাক্ষেত্রে পিছিয়ে আছে। এ অবস্থার বিশেষ করে প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার সকালে হবিগঞ্জ সার্কিট হাউজে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন শহীদ উদ্দিন চৌধুরী, আরব আলী, এডভোকেট আলমগীর ভুঁইয়া বাবুল, এডভোকেট মনোয়ার আলী, এডভোকেট আকবর হোসেইন জিতু, আলমগীর চৌধুরী, সজীব আলী, সেলিম চৌধুরী, শরীফ উল্লাহ, মোতাচ্ছিরুল ইসলাম প্রমুখ।

পরে অর্থমন্ত্রী হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নতুন ভবনের উদ্বোধন করেন। চেম্বারের প্রেসিডেন্ট তকাম্মুল হোসেন কামালের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন এফবিসিসিআই প্রেসিডেন্ট আনিসুল হক, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম আহমেদ, শহীদ উদ্দিন চৌধুরী, আলহাজ্ব শামীম আহছান, আলমগীর চৌধুরী প্রমুখ।

এ সময় অর্থমন্ত্রী ব্যবসা-বাণিজ্যের প্রসার ও বিনিয়োগের ব্যাপারে সমন্বিত প্রয়াস চালাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। এ প্রসঙ্গে চেম্বার কার্যালয়ে হবিগঞ্জের ব্যবসা ও সম্পদের তথ্যভাণ্ডার গড়ে তোলার পরামর্শ দেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক

মন্তব্য:
অর্থমন্ত্রী আবুল "মাল" আবদুল মুহিতের পেটে "মাল" একটু বেশী পড়ছে মনে হয়।

Post new comment

CAPTCHA
Required to prevent spam.
Image CAPTCHA
Enter the characters shown in the image.
Write in Bangla