শহীদ মিনারে মধ্যরাতের নাটক

২১শে ফেব্রুয়ারী মধ্যরাতে এ নাটক মঞ্চস্থ হয় প্রতি বছর। ক্ষমতাসীন দলের নেত্রী প্রধানমন্ত্রীর প্রটোকলে হাতী ঘোড়া বাঘ ভাল্লুক সাজিয়ে আলোকিত করতে আসেন শহীদ মিনার। দন্তহীন বাঘ ভল্লুক পরিবেষ্টিত ক্ষমতাহারা দলের নেত্রী আসেন কিছুক্ষন পর । টিভি, রেডিও সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শত শত সাংবাদিক প্রচার মাধ্যমের সর্বশেষ প্রযুক্তি নিয়ে চাতকের মত অপেক্ষায় থাকেন নেত্রীদ্বয়ের আগমনে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উনারা আসনে। ফ্লাশ লাইটের আলোয় ঝলমল করে উঠে শহীদ মিনারের পাদদেশ। পাতি-চামচা, উপ-চামচা আর ছটাক-চামচার দল বাঁদরের মত লাফালাফি শুরু করে দেয় নেত্রীদ্বয়ের কাছাকাছি যাওয়ার। শহীদ মিনারে নেত্রী শ্রদ্বাঞ্জলী দিচ্ছেন, এমন একটা বিরল মুহুর্তে নেত্রীর সাথে ছবি তোলাকে জীবন মরণ চ্যালেঞ্জ হিসাবে নেয় চামচার দল ! এ যেন ক্ষমতার রাজনীতিতে অপরিচ্ছেদ্য অংশ। হয়ত এর উপর নির্বাচনী মনোনয়ন সহ নির্ভর করে অনেক কিছু। অথচ উপলক্ষটা ৫২’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্বা নিবেদন। উপরের ছবিটা কি তাই বলে?
২১শে ফেব্রুয়ারীর মধ্যরাতে ঘটা করে শহীদ মিনারে শ্রদ্বাঞ্জলী নিবেদন করলেই ৫২’র শহীদদের প্রতি সন্মান ও শ্রদ্বা নিবেদনের মিশন সম্পূর্ণ হয়ে যায়, এ ধরনের সাংস্কৃতির সাথে ঘোর বৈরীতা আমার। কিন্তূ হাজার বাধা-বিপত্তি উপেক্ষা করে হ্রদয়ের টানে যারা মধ্যরাতে শহীদ মিনারে ছুটে যান তাদের আন্তরিকতাকে সন্মন জানাইনা এমনটা বলা মিথ্যা বলা হবে। খুব ছোট হতেই দেখে আসছি হাতে ফুল, নগ্ন পা আর মুখে ২১শে ফেব্রুয়ারীর অমর সংগীত সহ জনতার ঢল এগিয়ে যাচ্ছে শহীদ মিনারের দিকে। রাজনীতির খয়ের খাঁ আর নেত্রী পূঁজার সেবাদাস আর এ গনির কি জানা ছিলনা ৫৮ বছর ধরে লালিত স্বদেশীদের এ গর্বিত সাংস্কৃতি? জানা ছিল নিশ্চয়, কিন্তূ সমস্যা হল উনি ৫২’র শহীদদের প্রতি শ্রদ্বা জানাতে ওখানে যান্নি, গিয়েছিলেন নেত্রীর সাথে ভাল একটা ছবি তুলতে। হয়ত জুতা খোলার পর্বটা মাথায় আসেনি অথবা তাগাদা অনুভব করেন্নি।
সমাজে এ ধরনের মাংকিদের অবাধ চলাফেরা নিশ্চিত থাকলে এভাবেই পদদলিত হতে থাকবে আমাদের হাজার বছরের ধ্যান, ধারণা, সভ্যতা আর সাংস্কৃতি। সামনের ২১শে ফেব্রুয়ারী পালনের আগে এ দিকটায় চোখ ফেরানোর জন্যে সবাইকে অনুরোধ করব।
- WatchDog's blog
- 921 reads
-
JUST VIEWED
Last viewed:
- আমাকে বাঁশ দিলে আমিও বাঁশ দিমু, ক্ষতি কি!
- একজন আমিন সাহেবের গল্প
- এন্ডিস পর্বতমালার বাকে বাকে - ৬ষ্ঠ পর্ব
- এন্ডিস পর্বতমালার বাকে বাকে - ২য় পর্ব
- ছাত্র রাজনীতি, চাঁদের অন্যপিঠ...
- ফুল কুমার ডালিম কুমারদের গল্প!
- ছাত্রজীবন, বাংলাদেশী ছাত্রজীবন
- রাজনীতির জাহাজ পাহাড় বাইয়্যা যায়...
- খালেদা জিয়াকে ক্যন্টনমেন্টের বাড়ি ছাড়া করেত বর্তমান সরকার বদ্ব পরিকর, এর পেছনে আসল উদ্দেশ্য কি?
- পায়ের আওয়াজ পাওয়া যায়...
- Bangla Google Search
- অদ্ভূত এক উটের পিঠে সওয়ার হয়ে চলছে বাংলাদেশ...
- ইউরোপের পথে প্রান্তে - ১ম পর্ব
- শিল্পখাতের নৈরাজ্য এবং এর ডাল-ভাতীয় বিশ্লেষন
- Crime & Punishment
Latest Blogs
- লুটের টাকায় বেশ্যা নাচে...
- আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প...
- মৃত্যুর আগাম শোক...
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- দ্যা ডে আফটার
- ক্যু আর্কিটেক্টদের মোবারকবাদ
- ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প
- ডিজিটাল কফিনে দিন বদলের দাফন। তথ্যই কথা বলে...
- Theory of সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং...
- দেবতা বনাম উর্দিওয়ালা...নতুন পর্ব!
Recent Comments
- মুহূর্তেই ছিন্ন স্নেহের বাঁধন...
1 week 2 days ago - আমিও
3 weeks 3 days ago - about canada immigration
4 weeks 3 days ago - ঘুষ না পেয়ে মুক্তি দেননি বিচারক
4 weeks 5 days ago - কোটি কোটি রুহুল আমিন কী চায়?
4 weeks 5 days ago - হুম!
5 weeks 1 day ago - ধন্যবাদ...
5 weeks 1 day ago - Its really a great invention.
5 weeks 3 days ago - গুপ্ত হত্যার শেষ শিকার..., একটি রম্য রচনা
6 weeks 1 day ago - Not fair!
6 weeks 3 days ago





Comments
ধন্যাবাদ...
জুতা পরে শহীদ মিনারে যাওয়ার নতুন সংস্কৃতি হতে কেউ মুক্ত নয়। আস্তে আস্তে আমাদের বোধহয় এটা মেনে নিতে হবে।
ধন্যবাদ আপনার মন্তব্য এবং লিংক গুলোর জন্যে।
Fahim Murshed says
This Pic Source from Banglar Chokh
Original Pic-
জুতা পায়ে তো আওয়ামী লীগের তোফায়েল আহম্মেদ,আব্দুর রাজ্জাক,ব্যারেস্টার আমিরুল ইসলাম কমুনিস্ট পার্টি মঞ্জুরুল হাসান কে দেখা যাচ্ছে এদের কি বলবেন?
www.amarblog.com/uploads_user/3000/500/aaa.jpg
www.samakal.com.bd/admin/news_images/257/image_257_48650.jpg
And See this also
Thanks-
Fahim Murshed
www.Gournadi.com
শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে নোয়াখালীতে আ.লীগ-বিএনপি স
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া বাজারে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে গতকাল শনিবার মধ্যরাতে এক ব্যক্তি নিহত ও আটজন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. শাহ আলম (৪২)। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। শহীদ মিনারে কারা আগে ফুল দেবে, এ ইস্যুতে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে শাহ আলম নিহত হন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবু উভয়েই নিহতকে নিজ দলের কর্মী বলে দাবি করেছেন। সংঘর্ষ চলাকালে আমিশাপাড়া বাজারের দুটি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়।
http://prothom-alo.com/detail/date/2010-02-21/news/44002
Post new comment