কুরবানী নিয়ে দেবণারায়নের রীট এবং সুরঞ্জিত বাবুর পাকিস্তান ফিরে যাওয়ার রেসিপি!!
পরিচয়টা নিয়ে আমি গর্বিত নই। তবু প্রকাশ করছি কারণ অতীতে এ নিয়ে অনেকে অনেক রকম সন্দেহ প্রকাশ করেছেন। আমি ধার্মিক নই। পরজগত নিয়ে বিশেষ চিন্তিত নই বিধায় সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভে যা করণীয় তার কোনোটাই পালন করি না। এর দায় দায়িত্ব সবাটাই আমার। রক্ষণশীল মুসলিম পরিবারের মানুষ হয়েও কেন সৃষ্টিকর্তার আনুগত্য শতভাগ মেনে নেইনি কারণ হিসাবে ধরা যেতে পারে সমাজতান্ত্রিক দেশের প্রভাব। সরকারীভাবে ধর্মকে অস্বীকার করা হয় এমন একটা দেশে প্রায় একযুগ বাস করেছি। হতে পারে অনেকগুলো কারণের এটাও একটা কারণ। কাঁচা হাতের লেখালেখিতে ধর্ম ও এর সাথে জড়িত রাজনৈতিকদলগুলোকে টেনে আনার চেষ্টা করি না বলে দলীয় ঘরণার অনেকেই আমাকে মৌলবাদীদের একজন বলে ভুল করে থাকেন। মনে করার স্বাধীনতাকে সন্মান জানিয়েই বলছি, মৌলবাদী রাজনীতির মূল স্তম্ভ সৃষ্টিকর্তার প্রতি নিঃশর্ত আনুগত্য। এই এক কারণে আমার সাথে দলগুলোর তাত্ত্বিক কনফ্লিক্ট হতে বাধ্য। তবে সভ্যতার ক্রমবিকাশে ধর্মের অবদান ও সমসাময়িক ক্ষয়িষ্ণু সমাজে এর প্রয়োজনীয়তাকে সন্মান জানাতে কখনোই কার্পণ্য করিনি। ধর্মীয় রাজনীতি মানেই ৭১’এর খুনি রাজাকার এমন তত্ত্বের সাথেও দ্বিমত করতে বিবেকের সাথে বোঝাপড়ার দরকার হয়না। দেশ হতে ধর্মভিত্তিক রাজনীতি উৎখাত করার সরকারের বর্তমান প্রচেষ্টাকে দেশে প্রচলিত আন্তঃদলীয় রাজনৈতিক বৈরিতার অংশ হিসাবেই মনে করি। আমার মতে এমনটা করার আগে দেশের মূলধারার রাজনৈতিক দলগুলোকে কাজ-কর্মে প্রমান করতে হবে মৌলবাদীদের চাইতে তারা সবদিক হতে শ্রেষ্ঠ। যাই হোক, আমার এ লেখা আত্ম প্রচারণামূলক লেখা নেয়, ফেরা যাক মূল প্রসঙ্গে।
দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত খবরটা হয়ত অনেকেই পড়ে থাকবেন। রেফারেন্স হিসাবে সারমর্মটা তুলে ধরছি যাতে পাঠকদের সুবিধা হয় কি নিয়ে আমার এ লেখা।
কোরবানির উদ্দেশ্যে হজরত ইব্রাহিম (আ.) তাঁর প্রিয় ছেলে হজরত ইসমাইল (আ.)-কে নয়, তাঁর আরেক ছেলে হজরত ইসহাক (আ.)-কে শুইয়েছিলেন দাবি করে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে। এতে আরো দাবি করা হয়, এ নিয়ে বই-পুস্তকে যা পড়ানো হয়, তা মিথ্যা। বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হকের বেঞ্চে এই রিটের ওপর শুনানি চলছে। বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্ট দেবনারায়ণ মহেশ্বর এ দাবি করেই গতকাল রবিবার রিট করেছেন। আগামী বৃহস্পতিবার এই রিটের ওপর পরবর্তী শুনানি হবে। বিশ্ব শান্তি পরিষদ নামে এই সংগঠনটির কার্যালয় রাজধানীর ধলপুরের সিটি পল্লীর তেলেগু কলোনি মন্দিরে। এই সংগঠনের সভাপতি দেবনারায়ণ মহেশ্বরের বাড়ি বরিশাল সদরে।
রিট আবেদনে দাবি করা হয়েছে, 'কোরবানির উদ্দেশ্যে হজরত ইসমাইল (আ.) কে শোয়ানো হয়েছিল আর আল্লাহতায়ালা খুশি হয়ে ইসমাইলের স্থলে একটি দুম্বা দিয়েছিলেন বলে বই-পুস্তকে যা পড়ানো, হয় তা মিথ্যা।'
আদালতের লম্বা হাত কতটা লম্বা হলে কোটি কোটি ধর্মভীরু মানুষের শত বছরের পুরানো বিশ্বাসকে বিচারের সামনে দাঁড় করাতে সাহস করে দলীয় নমিনেশনে নিয়োগপ্রাপ্ত রাজনীতির সেবাদাস বিচারকবৃন্দ! উপরের রীটকে যেভাবেই অনুবাদ করা হোক না কেন একটা জিনিস সাধারণ জনগণ বিশ্বাস করতে বাধ্য হবে আওয়ামী লীগ ক্ষমতাসীন বলেই এসব সম্ভব হচ্ছে। মুসলমান ধর্মের বিশ্বাসকে অন্য ধর্মের কেউ চ্যালেঞ্জ করলে শতকরা ৬০ ভাগ অশিক্ষিত দেশের ৮০ ভাগ মানুষ নীরবে হজম করবে জানিনা আওয়ামী নেত্রীবৃন্দ এমনটা মনে করেন কি-না। জনগণের দেশপ্রেম নিয়েও প্রতিদিন নতুন নতুন প্রশ্ন তুলছে নেত্রীর পদলেহনকারী নেতারা। বাবু সুরঞ্জিত সেন ঘোষনা দিয়েছেন যারা ৭২’এর সংবিধান মানবে না তারা এ দেশের নাগরিক হওয়ার যোগ্যতা রাখে না এবং তাদের উচিৎ পাকিস্তানে ফিরে যাওয়া। বাবু পাকিস্তান আমলে আওয়ামী কর্মসূচী ৬ দফা ও ছাত্রলীগের ১১ দফা নিয়েও একই মন্তব্য করেছেন। দেশের খেটে খাওয়া মানুষদের কজন শাসনতন্ত্র আর ৬ দফা/১১ দফা নিয়ে মাথা ঘামায় তা সুরঞ্জিত বাবুদের জানা আছে কি-না জানিনা। তবে নাগরিক হিসাবে আমাদের জানা আছে এই সেই সুরঞ্জিত বাবু যিনি স্বধর্মীয় গরীব ও নীরিহ চাষীদের বিভিন্নভাবে ঠকিয়ে সিলেটে একরের পর একর হাওর বাওর দখল নিয়েছেন। একজন রাষ্ট্রীয় চোরের মুখে অন্যের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা কতটা বৈধ তা নিয়ে কি আমাদের আদালত মাথা ঘামাবে কি-না সময়ই তা প্রমান করবে। বাবু আওয়ামী লীগের প্রতিপক্ষকে পাকিস্তান যাওয়ার দাওয়াত দিচ্ছেন। ম্যাংগোপিপলদের হয়ে বাবুকেও আমি দাওয়াত দিচ্ছি একটা জায়গায় হিজরত করার, নাজিমুদ্দিন রোডের জেলখানা। জুলুমবাজ চোরদের স্থান জেলখানা, রাজনীতির ময়দান নয়।
আজকের পত্রিকায় দেখলাম আমাদের প্রেসিডেন্টের মুখ হতে বেরিয়ে এসেছে নতুন একটা উপাধি, বঙ্গমাতা। স্থানীয় এক অনুষ্ঠানে এভাবেই সন্মান জানানোর আহ্বান জানিয়েছেন শেখ হাসিনার পরলোকগত মাতা ফজিলেতুন্নেসাকে। বাংলাদেশের স্বাধীনতা লাভের কৃত্তিত্ব অনেকটাই না-কি পাওনা এই গৃহবধূর। সন্দেহ নেই এ নিয়ে হৈ চৈ'এর শুরুটা হয়েছে মাত্র। আগামীকাল হয়ত পা চাটা কুকুরদের কেউ একজন ঘোষনা দেবে, যারা বঙ্গমাতা উপাধি মানবে না তার এ দেশের নাগরিক হওয়ার যোগ্যতা রাখে না।
এভাবেই শুরু হয় একনায়ক ও ফ্যাসিবাদের পতন। শেখ হাসিনাও সে পথেই হাঁটছেন, এবং হাঁটছেন খুব দ্রুত। দেশকে পৈত্রিক সম্পত্তি বানিয়ে তা অনন্তকাল ধরে ভোগ করার মোহ হতেই জন্ম নেয় এসব অন্ধত্ব। দূরের ইতিহাস বাদ দিয়ে দেশের ইতিহাস ঘাটলেই প্রমান মেলবে ক্ষমতালোভী অন্ধদের শেষ ঠিকানা কোথায় হয়।
- Tag this post:
- WatchDog's blog
- 767 reads
-
JUST VIEWED
Last viewed:
- এন্ডিস পর্বতমালার বাকে বাকে - ৫ম পর্ব
- ২২শে ফেব্রুয়ারী, চাঁদের অন্যপিঠ...
- World Food Crisis.....
- মৃত্যুর আগাম শোক...
- বাংলা ইউনিকোড
- Should student politics be banned?
- এন্ডিস পর্বতমালার বাকে বাকে - ৪র্থ পর্ব
- পতাকায় ভারতীয় দাদা এবং আমাদের দেশপ্রেম!
- পেপ্পি কিভিনিয়ামির ভারত যাত্রা!
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া...আল্বুকেরকে, নিউ মেক্সিকো
- বীরেন্দ্র শেবাগ ধন্যবাদ পেতেই পারেন
- স্মৃতির মনিকোঠায় ১৯৭৫
- ওয়াচডগের রাজনৈতিক গল্প, "আন্দাজের গোলা গোলান্দাজ" - ২য় পর্ব
- আপনার পাচটি পছনদের বাঙলা গান কি কি?
- CTG did not come to kiss ass
Latest Blogs
- লুটের টাকায় বেশ্যা নাচে...
- আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প...
- মৃত্যুর আগাম শোক...
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- দ্যা ডে আফটার
- ক্যু আর্কিটেক্টদের মোবারকবাদ
- ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প
- ডিজিটাল কফিনে দিন বদলের দাফন। তথ্যই কথা বলে...
- Theory of সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং...
- দেবতা বনাম উর্দিওয়ালা...নতুন পর্ব!
Recent Comments
- মুহূর্তেই ছিন্ন স্নেহের বাঁধন...
1 week 2 days ago - আমিও
3 weeks 3 days ago - about canada immigration
4 weeks 3 days ago - ঘুষ না পেয়ে মুক্তি দেননি বিচারক
4 weeks 5 days ago - কোটি কোটি রুহুল আমিন কী চায়?
4 weeks 5 days ago - হুম!
5 weeks 1 day ago - ধন্যবাদ...
5 weeks 1 day ago - Its really a great invention.
5 weeks 3 days ago - গুপ্ত হত্যার শেষ শিকার..., একটি রম্য রচনা
6 weeks 1 day ago - Not fair!
6 weeks 3 days ago





Comments
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শেখ রাসেলের নামে দেশের প্রথম অ্যাভিয়ারি
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে ২১০ হেক্টর জায়গাজুড়ে বাস্তবায়নাধীন দেশের প্রথম ও একমাত্র অ্যাভিয়ারি অ্যান্ড রিক্রিয়েশন পার্কের (পক্ষীশালা ও বিনোদন কেন্দ্র) আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ। পার্কটির নামকরণ করা হয়েছে শেখ রাসেল অ্যাভিয়ারি পার্ক। রাঙ্গুনিয়া উপজেলার কোদালা বনবিটের চন্দ্রঘোনা ও নিশ্চিন্তপুর এলাকার বন বিভাগের রক্ষিত বন এলাকায় এই পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বনভূমিতে পক্ষীশালা ও বিনোদন কেন্দ্র হিসেবে এই পার্ক নির্মাণে ব্যয় হবে ২০ কোটি টাকা।
গতকাল ঢাকায় প্রতিমন্ত্রীর বরাত দিয়ে একান্ত সহকারী এনায়েতুর রহিম জানান, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কোদালা বন বিটের সংরক্ষিত বনাঞ্চলের বনভূমিতে দেশের প্রথম অ্যাভিয়ারি অ্যান্ড রিক্রিয়েশন পার্ক গড়ার পরিকল্পনা গ্রহণ করে পরিবেশ ও বন মন্ত্রণালয়। সারা বিশ্বের মধ্যে শুধুমাত্র মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় এ ধরনের পার্ক রয়েছে। চট্টগ্রাম-৬ আসন থেকে নির্বাচিত সাংসদ পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদের প্রচেষ্টায় এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের প্রাথমিক কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পার্কের নাম নির্ধারিত করা হয়েছে শেখ রাসেল অ্যাভিয়ারি পার্ক।
এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা এসএম গোলাম মওলা জানান, পাখিদের অভয়ারণ্য তৈরি, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণ এবং এ অঞ্চল থেকে অবৈধভাবে বন ও বৃক্ষ উজাড় প্রতিরোধের পাশাপাশি মানুষের বিনোদনের জন্য এ পার্ক গড়ার উদ্যোগ নিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী। এটি হবে অত্যাধুনিক এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। পার্কের মধ্যে থাকবে দেশের প্রথম ক্যাবল কার। এই কারে চড়ে পর্যটকরা কমপক্ষে ২শ ফুট উচ্চতা থেকে পাখির অভয়ারণ্য ও সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
কোরবানি নিয়ে মিথ্যা তথ্য পড়ানো হয় দাবি করে হাইকোর্টে রিট
কোরবানির উদ্দেশ্যে হজরত ইব্রাহিম (আ.) তাঁর প্রিয় ছেলে হজরত ইসমাইল (আ.)-কে নয়, তাঁর আরেক ছেলে হজরত ইসহাক (আ.)-কে শুইয়েছিলেন দাবি করে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে। এতে আরো দাবি করা হয়, এ নিয়ে বই-পুস্তকে যা পড়ানো হয়, তা মিথ্যা। বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হকের বেঞ্চে এই রিটের ওপর শুনানি চলছে। বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্ট দেবনারায়ণ মহেশ্বর এ দাবি করেই গতকাল রবিবার রিট করেছেন। আগামী বৃহস্পতিবার এই রিটের ওপর পরবর্তী শুনানি হবে। বিশ্ব শান্তি পরিষদ নামে এই সংগঠনটির কার্যালয় রাজধানীর ধলপুরের সিটি পল্লীর তেলেগু কলোনি মন্দিরে। এই সংগঠনের সভাপতি দেবনারায়ণ মহেশ্বরের বাড়ি বরিশাল সদরে।
রিট আবেদনে দাবি করা হয়েছে, 'কোরবানির উদ্দেশ্যে হজরত ইসমাইল (আ.) কে শোয়ানো হয়েছিল আর আল্লাহতায়ালা খুশি হয়ে ইসমাইলের স্থলে একটি দুম্বা দিয়েছিলেন বলে বই-পুস্তকে যা পড়ানো, হয় তা মিথ্যা।' জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিন গতকাল রাতে এ বিষয়ে কালের কণ্ঠকে বলেন, 'আবহমানকাল থেকে আলেম-ওলামারা জেনে আসছি, এটা হজরত ইসমাইল (আ.)-এর ঘটনা। কিন্তু যাঁরা মামলা করেছেন, তাঁরা কোথা থেকে এটা পেলেন তা জানি না। তবে এ বিষয়ে সুনির্দিস্ট প্রশ্ন পেলে আমরা তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব।' তিনি বলেন, যেহেতু আদালতে বিষয়টি উঠেছে, তাই এ মুহূর্তে এ নিয়ে কথা না বলাই ভালো।
সুরা আসসাফফাত-এর ৯৯ থেকে ১১৩ নম্বর আয়াত সম্পর্কে বেশ কয়েকজন আলেমের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, কোরবানির জন্য কাকে শোয়ানো হয়েছিল কোথাও সুনির্দিষ্টভাবে তার উল্লেখ নেই। তবে আছে কিছু প্রতীকী বর্ণনা। এই বর্ণনা থেকেই ব্যাখ্যাকারীরা ধারণা করেন যে, এটা হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)-এর ঘটনা।
গতকাল এই রিটের ওপর শুনানি গ্রহণের আগে সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতিসহ রিটকারী ও সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সবাই অজু করে নেন। আদালতের নির্দেশেই সবাই অজু করেন। গতকাল সকালে রিট আবেদনটি দেখে আদালত বলেন, এ রিট আবেদনের শুনানির জন্য সবাইকে অজু করে আসতে হবে। আদালত রিটকারী, সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিলকে অজু করে আসতে বলেন এবং বিচারপতিরাও অজু করে আসার পর দুপুরে শুনানি হবে বলে জানিয়ে দেন। পরে দুপুরে শুনানি অনুষ্ঠিত হয়। রিটকারী নিজেই শুনানি করেন। এ সময় আদালত বলেন, 'বিষয়টি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। আমার জানা মতে, ইসমাইল (আ.)কে জবাইয়ের উদ্দেশ্যে ইব্রাহিম (আ.) শুইয়েছিলেন। বাড়িতে বাংলা অনুবাদসংবলিত কোরআন শরিফ আছে। আবারও কোরআন দেখে আসি, তারপর নিশ্চিত হয়ে বিষয়টি দেখা হবে।' রিট আবেদনে বলা হয়, আল্লাহর নির্দেশে ইব্রাহিম (আ.) তাঁর প্রিয় ছেলে ইসমাইলকে নয়, ইসহাককে জবাই করার উদ্দেশ্যে শুইয়েছিলেন এবং তাঁর জায়গায় একটি দুম্বা নয়, একটি হৃষ্টপুষ্ট জন্তু দেওয়া হয়েছিল বলে পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। সুরা সাফফাত (আস্ সাফফাত)-এর ৯৯ থেকে ১১৩ নম্বর আয়াত পর্যন্ত পড়লেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
দৈনিক কালের কণ্ঠ। ০৮/০১/১০
Post new comment